৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি -জিএম কাদের
লালমনিরহাট সংবাদদাতা:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব জায়গায় লোক আছে। জাতীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচনের লক্ষ্যে রাজনীতি ও সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।
গতকাল জুমুয়াবার (৩ মার্চ) লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উম্মুক্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে জিএম কাদের বলেন, অনেক স্থানেই সু-চিকিৎসা পাচ্ছে মানুষ। কিন্তু সেটি অনেক দরিদ্র মানুষের জন্য ব্যয়বহুল। হাসপাতালে যে চিকিৎসা সাধারণ মানুষকে দেওয়ার কথা সেটিও তারা পাচ্ছে না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।