ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবি
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বঙ্গবন্ধু সেতুসহ দেশের অন্যান্য সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও পদ্মা সেতুতে নিষিদ্ধ। যোগাযোগব্যবস্থায় মাইলফলক স্থাপন করা এই সেতুতে দীর্ঘ আট মাসের বেশি সময় বাইক চলাচল বন্ধ রয়েছে। সেতুটি চালুর পর প্রথম ঈদুল ফিতর হচ্ছে এবার। মোটরসাইকেলের খসড়া নীতিমালা সামনে আসায় বাইকারদের প্রশ্ন, পদ্মা সেতু দিয়ে প্রথম ঈদযাত্রায় তাদের কী হবে? অন্য সেতু দিয়ে চলাচল করলেও পদ্মা সেতুতে কেন নয়?
মোটরসাইকেল ব্যবহারকারীরা বলছেন, এক দেশে দুই নীতি চলতে পারে না। বঙ্গবন্ধু সেতু দিয়ে বাইক চলাচল করতে সমস্যা না হলে পদ্মা সেতুতে কেন নিষিদ্ধ থাকবে। সামনেই ঈদুল ফিতর, তখনও কি এই সেতু দিয়ে বাইক চলাচল বন্ধ থাকবে?
শেখ আব্দুল্লাহ আল মামুন নামে এক বাইকার বলেন, পদ্মা সেতু চালুর পর প্রথম ঈদ আসছে এবার। নিজের মোটরসাইকেল নিয়ে ঝালকাঠির গ্রামের বাড়িতে যেতে চাই। কিন্তু সেতু দিয়ে যেতে পারবো কিনা, জানি না। আমার বন্ধুরা তো বঙ্গবন্ধু সেতু দিয়ে বাইক নিয়ে যেতে পারছে। কোনও সমস্যা হচ্ছে না তাদের। তাহলে পদ্মা সেতুতে আমাদের কেন সমস্যা হবে?
বাগেরহাটের ইমরান শেখ বলছেন, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজের মোটরসাইকেলে এবার ঈদ করতে বাড়িতে যেতে চাই। দুর্ঘটনার ঝুঁকি তো সব সেতুতেই আছে। সেগুলোতে তো মোটরসাইকেল বন্ধ নেই। কেবল পদ্মা সেতুতে নিষিদ্ধ কেন? এটা সরকারের দ্বিমুখী নীতি, যা বৈষম্যমূলক। এর ওপর আবার মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা করেছে। সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলছে আবার সড়ক-মহাসড়কে বাইকের গতিরোধ করতে চাইছে!
সেতু বিভাগের অন্তত তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বঙ্গবন্ধু সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও পদ্মা সেতু দিয়ে চলাচল করতে পারবে না, এটি সরকারের একটি উল্লেখযোগ্য ও সেনসিটিভ প্রকল্প। অনেকে এখানে রেসিং করেন, দুর্ঘটনাও বেশি ঘটনার ঝুঁকি রয়েছে। তাই ‘পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত’ এখানে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে জানতে সেতু বিভাগের নির্বাহী পরিচালক (সচিব) মঞ্জুর হোসেনের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












