ভিসা সহজ করল সৌদি আরব, পাবেন যারা
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সৌদি আরবের পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা তাৎক্ষণিক ইলেকট্রনিক পর্যটন ভিসা (ই-ভিসা) নিতে পারবেন। একই সঙ্গে দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছেও ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়। নতুন নিয়মে চার দেশের নাগরিকদের পর্যটন ভিসার জন্য দূতাবাসে গিয়ে আবেদন করতে হবে না। তারা অনলাইনে একাধিকবার প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও ভিসা নিতে পারবেন।
সৌদি আরবে গিয়ে তারা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং দেশটিতে বসবাসরত স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।
সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ সংবাদমাধ্যম আরব নিউজকে বলেন, নতুন সুবিধা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে। তাঁর মতে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে।
সৌদি আরবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচও নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে সার্বিয়ার নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
তবে নতুন ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। ভিসায় উল্লেখ করা মেয়াদের মধ্যেই দর্শনার্থীদের সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ নেই। একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে অবস্থানের সময় প্রতিবারের হিসাবে অথবা সম্মিলিতভাবে গণনা করা হবে।
এ ভিসায় বেতন বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও হজের নির্ধারিত মৌসুমে ওমরাহ পালন করা যাবে না। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












