বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবিদুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকেরবিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্নগাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা

আন নাফে’ প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, সকাল ৫:৫১
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে হরেক রকমের সুস্থতার পন্থা। এসবের মধ্যে একটি হলো ‘স্লিপি গার্ল মকটেইল’ কিংবা হরেক রকমের ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট।
ইনফ্লুয়েন্সারদের দাবি- রাত্রে একটু ম্যাগনেসিয়াম খেলেই নিমেষে মিলবে চমৎকার ঘুম, আর কমে যাবে শরীরের বাড়তি ওজন! অনলাইনেও এই খনিজের সাপলিমেন্ট বিক্রির জন্য, নানান আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করা হয়। তবে চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা বলছে অন্য কথা।
ভালো ঘুমের দাবি কি সত্য?
মিশিগান ইউনিভার্সিটির ম্লিপ মেডিসিন ফেলোশিপের পরিচালক এবং নিউরোলজির ক্লিনিক্যাল প্রফেসর সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলে, ‘ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খেলে অনিদ্রা এক রাতে উধাও হয়ে যাবে, এমন দাবির পেছনে পর্যাপ্ত বা অকাট্য কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা নেই। যদিও শরীরকে শান্ত করতে এর একটি জৈবিক ভূমিকা রয়েছে।’
প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়, ম্যাগনেসিয়াম শরীরে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ উৎপাদনে সাহায্য করে এবং মস্তিস্কের স্নায়ুতন্ত্রকে শিথিল করে।
তবে বিজ্ঞান সাময়িকী ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালের কথা উল্লেখ করে এই পুষ্টিবিদ জানায়- দেখা গেছে, ম্যাগনেসিয়াম কেবল ঘুমিয়ে পড়ার সময়টিকে সামান্য কমাতে পারে, পুরো অনিদ্রা রোগ ভালো করতে পারে না।
ওজন কমানোর দাবি কি সত্য?
স্বাস্থ্য ও বিজ্ঞানভিত্তিক সাময়িকীগুলোর মতে, ম্যাগনেসিয়াম কোনো ‘ফ্যাট বার্নার’ বা চর্বি গলানোর ওষুধ নয়। তবে এটি পরোক্ষভাবে কাজ করে।
হেলথ ডটকম’য়ে প্রকাশিত ‘হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ অ্যাড ম্যাগনেসিয়াম টু ইয়োর ডায়েট’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ম্যাগনেসিয়াম মূলত রক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
শরীরে ম্যাগনেসিয়ামের তীব্র ঘাটতি থাকলে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং মানসিক চাপের হরমোন ‘কর্টিসল’ বেড়ে যায়। কর্টিসল বাড়লে মানুষের মিষ্টি বা ফাস্টফুড খাওয়ার প্রতি আগ্রহ পয়দা হয়, যা ওজন বাড়াতে পারে।
তাই পুষ্টিবিদদের মতে, ম্যাগনেসিয়াম সরাসরি ওজন কমায় না; বরং শরীরের মেটাবলিজম ঠিক রেখে ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ করে মাত্র।
শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি বোঝার উপায়:
শরীরে ম্যাগনেসিয়ামের অভাব ঘটলে সাধারণত ৭টি প্রাথমিক লক্ষণ দেখা যায়।
পেশিতে অনবরত টান ধরা: বিশেষ করে রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে তীব্র টান বা ক্র্যাম্প লাগা।
অস্বাভাবিক ক্লান্তি: পর্যাপ্ত ঘুমানোর পরেও সারাদিন শরীরে চরম শক্তির অভাব ও অলসতা বোধ করা।
অনিদ্রা ও অস্থিরতা: বিছানায় এপাশ-ওপাশ করা, সহজে গভীর ঘুম না আসা।
মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি: হঠাৎ মন খারাপ হওয়া, খিটখিটে মেজাজ কিংবা বিষণœতা বেড়ে যাওয়া।
হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য: অন্ত্রের পেশি শিথিল না হওয়ার কারণে নিয়মিত পেট পরিষ্কার না হওয়া।
হৃদস্পন্দনের অনিয়ম: বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত বা ধীর হওয়া।
হাড়ের দুর্বলতা: দীর্ঘদিন ঘাটতি থাকলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।
ঘাটতি পূরণের পন্থা:
প্রতিবেদনে জানানো হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৩১০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। বিষয় হলো, কোনো সাপ্লিমেন্ট ছাড়াই প্রতিদিনের সুষম খাবার থেকে এই চাহিদা শতভাগ পূরণ করা সম্ভব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪ টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয় টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয় ২৭ আগস্ট, ২০২৪