শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

পাইলস কি এবং কাদের হয়

Admin প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, সকাল ৭:২১
পাইলস কি এবং কাদের হয়
পাইলস বা হেমরয়েড কি?
সাধারণত মানুষের মলদ্বার এর দৈর্ঘ্য হচ্ছে ২-৩ ইঞ্চি, এই ২-৩ ইঞ্চির উপরের অংশকে বলা হয় রেক্টাম, রেক্টামের নিচের অংশে তথা মলদ্বারের আশেপাশে কিছু রক্তনালী থাকে, যাকে রেক্টাল ভেইন বলা হয়, এই রেক্টাল ভেইন গুলি যদি কোনো কারণে ফুলে যায়, কিংবা এখাকে যদি কোনো প্রদাহ হয়, যদি ইস্তিঞ্জার সময় (মলত্যাগ) সময় তা থেকে ব্লিডিং হয় তথা রক্ত যায়, এই অবস্থাকে পাইলস বা হেমোরয়েড বলা হয়।

পাইলস বা হেমরয়েড এর প্রকার :
১। এক্সটারনাল হেমোরয়েড: এক্ষেত্রে মলদ্বারের বাহিরের রক্তনালীগুলিতে প্রদাহ হয়, এবং মলত্যাগের সময় ব্যাথা হয়, রক্তও যেতে পারে, অন্যান্য সময় মলদ্বারের আশেপাশে চুলকানি থাকে বা ফুলে যায়।
২। ইন্টারনাল হেমরয়েড: ইন্টারনাল শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ। ইন্টারনাল হেমোরয়েড এর ক্ষেত্রে মলদ্বারের অভ্যন্তরীণ রক্তনালীগুলোতে প্রদাহ হয়ে রক্তনালীগুলো ফুলে যায়, ফ্রেশ ব্লাড যায় এবং ব্যাথা হয়, মলদ্বার দিয়ে পিন্ডের মত বেরিয়ে আসে, চুলকানি থাকে ইত্যাদি। রোগের জটিলতা বিবেচনায় ইন্টার্নাল হেমরয়েড এর ৪ টা স্তরে ভাগ করা হয়।

পাইলস কেনো হয়?
যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে কিংবা অনিয়মিত বাওয়েল হেবিট রয়েছে অথবা যাদের প্রচুর পরিমাণ ডায়রিয়া হয়, তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যতার জন্য অথবা ডায়রিয়ার কারণে রেকটাল ভেইনগুলো গুলিতে অতিরিক্ত চাপ পড়ে, এবং তাতে ইরিটেট হয়ে সেখানে প্রদাহ হয় এবং পরবর্তীতে পাইলস হয়। প্রেগন্যান্ট মহিলাদের হতে পারে, ওবেসিটি তথা অতিরিক্ত শারীরিক ওজন হলে হতে পারে, যাদের দীর্ঘদিনের কাশি রয়েছে, তাদেরও হতে পারে।

পাইলস এর উপসর্গ কি?
১. বড় ইস্তেঞ্জার সাথে রক্ত যাওয়া
২. ইস্তেঞ্জার সময় ব্যাথা হওয়া
৩. মলদ্বার দিয়ে পিণ্ড বেরিয়ে আসা
৪. অনিয়মিত বাওয়েল হেবিট
৫. পায়ুপথের আশেপাশে চুলকানি হওয়া।

পাইলস এর চিকিৎসা :
একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। সে ক্ষেত্রে কিছু ক্রিম/ অয়েন্টমেন্ট কিংবা খাবার ঔষধ প্রয়োজন হতে পারে, ক্ষেত্র বিশেষে অপারেশনের প্রয়োজন হতে পারে। এছাড়াও হোমিওপ্যাথিতে এর সুফল পাওয়া যায়।

পাইলস প্রতিরোধে করণীয় কি?
একটি গবেষণায় দেখা গিয়েছে, মোটামুটি ৭০ শতাংশ পাইলসের জন্য দায়ী হচ্ছে কোষ্ঠকাঠিন্যতা, তাই কোষ্ঠকাঠিন্যতা থেকে বেঁচে থাকলে পাইলস থেকে রক্ষা পাওয়া যাবে, আর কোষ্ঠকাঠিন্যতার মূল কারন হচ্ছে তেলে ভাজা খাবার খাওয়া এবং যারা আঁশ জাতীয় খাবার যেমন ফলমূল-শাকসবজি কম খাওয়া। যাদের কোষ্ঠকাঠিন্য বেশী হয় এবং তা থেকে একসময় পাইলস দেখা দেয়। তাই পাইলস প্রতিরোধে যা করা উচিৎ নিয়মিত শাকসবজি খাওয়া, দৈনিক ২-৩ লিটার পানি পান করা, তেলে ভাজা কিংবা চর্বি জাতীয় খাবার কম খাওয়া।
যাদের পাইলস প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা-
১। প্রতিদিন পর্যাপ্ত শাক-সবজি ও সাথে ইসুপগুল খেতে পারেন
২। প্রতিদিন ২-৩ লিটার পানি পান করবেন
৩। ভাজা-পোড়া খাবার ও প্রসেসড খাবার পরিহার করবেন
৫। যেইসব খাবার খেলে কোষ্টকাঠিন্য হয়, তা পরিহার করে চলবেন
৬। কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া থাকলে তার চিকিৎসা নিবেন

-ডাঃ মহসিন রেজা চৌধুরী।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয় টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয় ২৭ আগস্ট, ২০২৪