‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
নিজস্ব প্রতিবেদক:
নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। দু-একদিন দাম কম থাকলে পরক্ষণেই আবার বেড়ে যায়। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা কম ছিল, পরে আবারও বেড়ে গেছে। কেজি প্রতি সব সবজির দাম বাড়ছে। যে গাজর ৭০-৮০ টাকা কেজি ছিল, সেটি এখন ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত জুমুয়াবার থেকে সবজির দাম বাড়তে থাকে। এখনও তা অব্যাহত রয়েছে।
সাধারণ মানুষ বলছেন, মূল্যবৃদ্ধির এ প্রতিযোগীতায় তাদের টিকা থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ গোশতের বাজারে যে আগুন সেখানে তো যেতেই পারি না, এখন আবার সবজির বাজারেও আগুন লাগছে। আমাদের এখন ডিম আলুর ওপরই নির্ভর করতে হয়।
মেরাদিয়া বাজারে আসা ক্রেতা মিলন বলেন, গরিবের জন্য বাজার কঠিন হয়ে পড়ছে। গরিবদের জন্য মাছ গোশত খাওয়া এখন কঠিন ব্যাপার। একদিন মাছ গোশত খেতে চাইলে একমাস আগে থেকে টাকা জমাতে হয়।
তিনি বলেন, আমরা ডিম ভাজি আর সবজি দিয়ে যে খাবো তাও তো বন্ধ হওয়ার পথে। সবজির দাম বাড়ছে। ডিম তো প্রায় ১৫০ টাকা ডজনের মতো। ৫০০ টাকা বাজারে নিয়ে এলে এক ডজন ডিম আর দু-একটা সবজি কিনলেই শেষ। আমাদের তো গরিব মানুষরা কী খাবো তাহলে।
রাসেল আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, ‘মাছ গোশতের বাজারে এখন আর আমাদের মতো মানুষ যেতে পারে না। সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার যাওয়া কঠিন হয়ে পড়ে। মাছ-গোশত জোটে না। ঘুরে ফিরে ডিম আর আলু খাওয়া পড়ছে।’
তিনি বলেন, ‘আমাদের আর কিছু বলার নেই। আমাদের আয় কম, সেই হিসেবে আমাদের এভাবেই বাঁচতে হবে।’
আরেকজন ক্রেতা বলেন, ‘কয়েকদিন আমরা সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম। কিন্তু আবারও বাড়া শুরু করেছে। কাঁচা মরিজ ১০০ টাকার মধ্যে ছিল সেটি এখন ২০০ টাকা হয়ে গেছে। বেগুন, সিমের একই অবস্থা। গাঁজর ও শসার দামও বেড়ে গেছে। এখন আসলে আমরা যাবো কোথায়।’
তিনি বলেন, ‘আমাদের এখন আয়ের সঙ্গে ব্যায়ের কোনও কুলকিনারা নেই। এভাবেই আমরা চলছি।’
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার বলেন, সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনছি। এখন তো আসলে আমাদেরও কিছু করার নেই।
তিনি বলেন, সবজির সরবরাহ কম। পাশাপাশি দুই দিন বৃষ্টি, যার কারণে পাইকারী বাজারে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে। কাঁচা সবজির দাম এ রকমই হয়। সরবরাহ বাড়লে আবার কমে আসবে।
মাছ ব্যবসায়ী সালাম বলেন, মাছের বাজার একটু চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস, ছোট রুই- এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই।
আরও পড়ুন
সব ›
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্…
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের
এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা…
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়া…
আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথ…
দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
বিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে…
গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখান…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।