‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
নিজস্ব প্রতিবেদক:
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। শুনানিতে তার বিরুদ্ধে অন্তত ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউশনের দাবি, বিভিন্ন সময়ে তিনি ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে সাক্ষ্য-প্রমাণে উঠে এসেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে গুমের ঘটনায় বিচার শুরুর পর এই প্রথম কোনো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হলো। জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ কয়েকজন সামরিক কর্মকর্তার সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, অভিযুক্তের সঙ্গে সরাসরি কাজ করেছেন এবং ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিলেন- এমন কয়েকজন সামরিক কর্মকর্তাকে সাক্ষী করা হয়েছে। তাদের সাক্ষ্যে জিয়াউল আহসানের কর্মকা-, হত্যাকা-ে সংশ্লিষ্টতা এবং সহযোগীদের ভূমিকার বিষয়গুলো উঠে এসেছে।
সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, জিয়াউল আহসান সেনাপ্রধানের নিয়ন্ত্রণও মানতেন না। তার সহযোগী কমান্ডার সোহেল এবং কয়েকজন সাংবাদিককে নিয়ে বিভিন্ন অভিযানে যাওয়ার তথ্যও সাক্ষ্যে উঠে এসেছে। এসব অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করে সাংবাদিকদের মাধ্যমে ভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হতো বলে প্রসিকিউশনের দাবি।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকা- চালিয়েছেন। রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে তাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্…
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের
এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা…
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়া…
আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথ…
দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।