যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
তবে সত্যিকার চোখের সমস্যা হলে লেন্স পরার ক্ষেত্রে অবশ্যই কিছু পদ্ধতি জানা প্রয়োজন। একনজরে চোখে লেন্স পরার ক্ষেত্রে কোন কোন নিয়ম অনুসরণ করবেন-
* চোখে কোনো ধরনের ইনফেকশন থাকলে লেন্স না পরাই ভালো। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। চোখ সেনসিটিভ হলে ইরিটেশন বা চোখের ইনফেকশন হতে পারে।
* চোখে লেন্স পরার সময় আঙুলের ডগা বা ফিঙ্গার টিপস ব্যবহার করুন। এক্ষেত্রে তর্জনী বা মধ্যমা আঙুল ব্যবহার করা যেতে পারে।
* লেন্স ভালো করে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিন। পরিষ্কার হাত ছাড়া কখনো লেন্স ধরবেন না। লেন্স সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কার না রাখলেও সমস্যা বাড়তে পারে।
* লেন্স পরে ঘুমিয়ে পরবেন না। আর ঘুমানোর আগে অবশ্যই লেন্স খুলে নিতে হবে। না চোখে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে অন্ধও হতে পারেন।
* লেন্স পরার পর চোখে কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
* যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনোভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কারের পরই আবার লেন্স ব্যবহার করুন।
* যারা নিয়মিত লেন্স ব্যবহার করেন, তাদের সঙ্গে অতিরিক্ত লেন্স রাখা যেতে পারে।
এছাড়া চোখ ভালো রাখতে চোখ দিয়ে পানি পড়লে বা জ্বালাপোড়া করলে চোখে হাত দেবেন না বা ঘষবেন না।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।