বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময় অনেকেই নিজের বয়স বা দৈহিক অবস্থা বিবেচনা না করে যে কোনো কিছু ভরপুর খাওয়া-দাওয়া করে থাকেন। তবে তা তা দেহের জন্য ভালো নাও হতে পারে। বেশি খাওয়ার ফলে বুক জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর থেকে বাঁচতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন-
>> অনেক বেশি পরিমাণে চর্বি বা চিনিযুক্ত খাবার থেকে বিরত থাকুন। কারণ তা বুকজ্বালা পোড়ার অন্যতম কারণ। দুগ্ধজাত খাবার, মিষ্টান্ন, মসলাদার এবং তৈলাক্ত খাবারগুলো পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।
>> একসঙ্গে বেশি খাবার খাবেন না। সময় নিয়ে অল্প অল্প খান। ভালোভাবে না চিবিয়ে যারা খায় তাদের বুক জ্বালাপোড়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ শরীর একবারে প্রচুর পরিমাণে খাবার হজম করতে পারে না।
>> একসাথে অতিরিক্ত খাবার খাবেন না। বিভিন্ন খাবার বা খাবারের মধ্যে কিছু সময় ব্যবধান করে রাখার চেষ্টা করুন। এতে আপনার শরীর প্রথম খাবারটি হজম করার সময় পাবে।
>> কোন কারণবশত বেশি খাবার খাওয়া হয়ে গেলে আস্তে আস্তে হাঁটাহাঁটি করুন। সাথে সাথে শুয়ে-বসে পড়বেন না। যদি আপনার বসার প্রয়োজন হয়, তাহলে নিশ্চিত করুন যে, আপনার মাথা পেটের চেয়ে উঁচুতে রাখা হচ্ছে।
>> যদি বুকজ্বালা পোড়া তীব্র বা দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
টুথপেস্ট-সাবানের জন্যও হতে পারে হাড়ক্ষয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।