ভারী বর্ষণে নিউইয়র্কে বন্যা: জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।
আগের রাতে অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল। সে বলেছে, এটি বিপদজ্জনক এবং জীবন বিধ্বংসী ঝড়।
এক্সে এক পোস্টে ক্যাথি হোচুল লিখেছে, ‘আমি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। এই অঞ্চলজুড়ে আমি তীব্র বৃষ্টিপাত দেখছি।’ সে জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়ক ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।