দুই হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বিশ্বের অন্যতম বৃহৎ তামাক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) ২ হাজার ৫৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৭ বছর আগে ২০১৬ সালের নথিপত্র যাচাই-বাছাই করে ১ হাজার ৮১১ কোটি ৬৫ লাখ শলাকা সিগারেট উৎপাদন ও সরবরাহের ওপর রাজস্ব ফাঁকির এই তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে গঠিত বিশেষ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটকে (এলটিইউ) অপরিশোধিত অর্থ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার (২ অওেক্টাবর) বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি সব মিলিয়ে ২ হাজার ৫৪ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বলে প্রমাণ পেয়েছে এনবিআর। এ বিষয়ে গঠিত মূল্যায়ন কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত ২১ সেপ্টেম্বর এনবিআর থেকে এক চিঠিতে ফাঁকি দেওয়া করের ঠাকা পুনরুদ্ধারের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ১ হাজার ৮১১ কোটি ৬৫ লাখ শলাকা সিগারেট উৎপাদন ও সরবরাহের ওপর ৪৮ শতাংশ সম্পূরক শুল্কবাবদ ১ হাজার ৫৬৫ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৭৬ টাকা এবং ১৫ শতাংশ হারে মূসক বাবদ ৪৮৯ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৭৭৪ টাকা অপরিশোধিত রাজস্ব ফাঁকি দেয়। বিশেষ তদন্ত কমিটির রিপোর্টে ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূরক শুল্ক ও মূসক বাবদ ২ হাজার ৫৪ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা ফাঁকির প্রমাণ পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)