হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা কলার অবিশ্বাস্য গুণ!
পাকা কলার উপকারিতার কথা সকলেই জানি। কিন্তু কাঁচা কলারও যে এত গুণ তা অনেকেরই ধারণা নেই। আসলে কলা গাছের সব অংশেরই দারুণ দারুণ উপকার রয়েছে মানবশরীরে। জানুন কাঁচা কলা খাওয়ার উপকারিতা কী।
কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, কাঁচাকলা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস হয়।
কাঁচা কলায় থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটের নানা রোগ দূর করে। তাই ডায়রিয়া হলে চিকিৎসকেরা কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন।
হজমের সমস্যা কিংবা পেট খারাপেও খুব ভাল কাজ করে কাঁচকলা। কাঁচকলা সিদ্ধ করে লবণ দিয়ে খেতে পারলে তা শরীরের জন্য খুবই উপকারী।
কাঁচা কলায় রয়েছে উচ্চমাত্রার ভিটামিন-এ, ভিটামিন-বি৬ ও ভিটামিন-সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফেট।
কাঁচা কলা অনেক ধরনের ক্যানসার প্রতিরোধে সহায়ক। কাঁচা কলায় উপস্থিত ক্যালসিয়াম হাড় মজবুত করতে সহায়ক। কাঁচা কলা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।
কাঁচা কলা খেলে রক্তে শর্করার মাত্রা না বাড়িয়ে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন। শরীর ও স্বাস্থ্য দুটোই থাকবে ভাল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।