ভারী খাবারের পর পেট ফাঁপা: কিভাবে এড়াবেন?
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
খাবার খাওয়ার পর হঠাৎ পেট ভার হয়ে যাওয়া, অস্বস্তি, ঢেকুর ওঠা কিংবা পেট ফুলে থাকা-এসবই ‘ব্লোটিং’ বা পেট ফাঁপার সাধারণ লক্ষণ। বিশেষ করে ভারী বা মুখরোচক খাবার খাওয়ার পর অনেকেই এই সমস্যায় ভোগেন। বারবার এমন হলে খাওয়ার প্রতিও অনীহা তৈরি হতে পারে। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
খাবারের পর হাঁটাহাঁটি করুন:
খাওয়ার পরপরই শুয়ে পড়া বা দীর্ঘক্ষণ বসে থাকা ঠিক নয়। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং গ্যাস জমতে পারে। হালকা হাঁটাহাঁটি (কমপক্ষে ১৫ মিনিট) করলে-হজম দ্রুত হয়, পেট ফাঁপা কমে এবং অ্যাসিডিটির ঝুঁকিও কমে।
অল্প অল্প করে বারবার খান:
একসঙ্গে অনেক বেশি খাবার খেলে পেটের উপর চাপ পড়ে, হজমে সমস্যা হতে পারে। বরং ২-৩ ঘণ্টা পরপর অল্প অল্প করে খান। এতে বিপাকক্রিয়া সচল থাকে এবং পেট ফাঁপা, বদহজমের ঝুঁকি কমে।
খাওয়ার সময় পানি পান:
খাওয়ার শুরুতে বেশি পানি পান না করে খাবারের শুরুতে একবার, মধ্যে একবার, আবার শেষে একবার পানি পান করুন, খাবারের ২০-৩০ মিনিট পরে আবার পানি পান করুন এবং সোডা বা কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন।
ব্লোটিং বা পেট ফাঁপা খুব সাধারণ একটি সমস্যা হলেও এটি দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি করে। তবে সঠিক খাদ্যাভ্যাস, ধীরে খাওয়া, এবং খাবারের পর হালকা চলাফেরা-এই ছোট ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লটকন খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












