ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সামনে এলো এক নতুন ধরনের অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। যার পাল্লায় পড়লে ফোনের সবকিছুই হারাতে হবে মুহূর্তে। ‘বিঙ্গোমোড’ নামের ওই সফটওয়্যার অ্যান্টি-ফ্রড সিস্টেমকে ‘বোকা’ বানাতে পারে অনায়াসে।
এই ম্যালওয়্যারের সবচেয়ে বড় ফাঁদ ‘অ্যান্টিভাইরাসে’র ছদ্মবেশ। জানা যাচ্ছে, এভিজি অ্যান্টিভাইরাস গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যায়। অনেক সময় এই ধরনের অ্যান্টিভাইরাস সেজে ইউজারদের আকর্ষণ করে ‘বিঙ্গোমোড’। আর ইউজাররা সেই ফাঁদে পা দিয়ে সেটি ইনস্টল করতে গেলেই হয় ‘সর্বনাশ’!
প্রথমেই চাওয়া হয় অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সার্ভিসের পারমিশন। আর একবার তা দিয়ে দিলেই ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণই প্রায় চলে যায় হ্যাকারদের কাছে। ফলে দ্রুত সব ধরনের লগইন ক্রিডেনশিয়ালস হাতিয়ে নিতে পারে।
অর্থাৎ নেট ব্যাংকিংয়ের সমস্ত তথ্য চলে যাবে তাদের কাছে। আর শুধু একটি ফোনই নয়। ওই ফোন থেকে ভুয়া টেক্সট মেসেজ পাঠিয়ে অন্য ফোনকে আক্রান্ত করতে পারে। আর এক্ষেত্রে অ্যান্টি ভাইরাস থাকলেও লাভ নেই। তাকেও ‘রিমুভ’ করে দেওয়ার ক্ষমতা রাখে হ্যাকাররা।
এর কবল থেকে বাঁচা বেশ কঠিন। তার ওপর বিশেষজ্ঞরা বলছে, এখনও ‘বিঙ্গোমোড’ প্রাথমিক স্তরে রয়েছে। আগামীদিনে হ্যাকাররা একে আরও শক্তিশালী করে আক্রমণ করতে পারে। কাজেই এই ধরনের বিপদ থেকে বাঁচতে সতর্কতাই সেরা অস্ত্র হবে। অর্থাৎ কোনও সন্দেহজনক টেক্সট মেসেজে সাড়া দেবেন না। অন্যথায় বিপদ হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












