ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বর্তমানে কম বয়সীদের মধ্যেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার অধিকাংশ ক্ষেত্রেই জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে উল্টে দেওয়া সম্ভব। তবে অবহেলা করলে এটি নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, লিভারে প্রদাহ, সিরোসিস (লিভারের স্থায়ী ক্ষত) এমনকি লিভার ক্যানসারের কারণ হতে পারে। জীবনযাত্রার পরিবর্তনে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয় জেনে নিন।
ওজন নিয়ন্ত্রণে রাখা:
অতিরিক্ত ওজন থাকলে মোট শরীরের ওজনের ৫-১০ শতাংশ কমাতে পারলেও লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা:
প্রতিদিনের খাবারে এক-চতুর্থাংশ জটিল শর্করা, অর্ধেক প্লেট বিভিন্ন ধরনের শাকসবজি, এক-চতুর্থাংশ স্বাস্থ্যকর প্রোটিন (ডাল, বাদাম, মাছ, মুরগির গোশত বা কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ। এবং পরিশোধিত শর্করা ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম গ্রহণ করা উচিত।
চিনি কমানো:
পরিশোধিত চিনি যতটা সম্ভব খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে।
নিয়মিত ব্যায়াম করা:
সপ্তাহে অন্তত ৫ দিন ৩০-৬০ মিনিট করে ব্যায়াম করা উচিত যাতে হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়। যেমন- দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি।
দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে রাখা:
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি।
ওষুধ ব্যবহারে সতর্ক থাকা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা:
অপ্রয়োজনীয় ও লিভারের ক্ষতি করতে পারে এমন ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবেনা। লিভারের কার্যকারিতা ও সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের পর্যবেক্ষণের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।
ফ্যাটি লিভারের চিকিৎসার মূল ভিত্তি হলো জীবনযাত্রার পরিবর্তন।
বিশেষজ্ঞদের মতে, অনেক রোগী নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সফলভাবে ফ্যাটি লিভার থেকে সুস্থ হয়েছেন। তাই বিশেষ করে তরুণদের ক্ষেত্রে ওজন ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












