মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
মানুষের চোখ ও মস্তিষ্কের ভেতরে থাকা একটি ছোট আলো-সংবেদনশীল অঙ্গের মধ্যে প্রাচীন সম্পর্কের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় বলা হয়েছে, কয়েক কোটি বছর আগে এই দুটি একই উৎস থেকে তৈরি হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’-তে।
এতে মানুষের মাথার ভেতরে থাকা ‘পিনিয়াল গ্রন্থি’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মটরদানার মতো ছোট এই অঙ্গটি খুলির গভীরে অবস্থান করে। এটি সরাসরি সূর্যের আলো না পেলেও শরীরকে আলো ও অন্ধকারের পরিবর্তন বুঝতে সাহায্য করে। একই সঙ্গে এটি মেলাটোনিন নামের হরমোন তৈরি করে, যা মানুষের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
গবেষকরা ‘ত্রি-কর্নিয়া তত্ত্ব’ নামে নতুন একটি ধারণা তুলে ধরেছে। তাদের মতে, মানুষের চোখের রেটিনা ও পিনিয়াল গ্রন্থি একসময় একই আলো-সংবেদনশীল অঙ্গ থেকে তৈরি হয়েছিলো।
এ জন্য তারা বহু আগে সমুদ্রে বসবাস করা ক্ষুদ্র প্রাণীদের নিয়ে গবেষণা করে। বিজ্ঞানীদের বক্তব্য, ওই প্রাণীদের মাথার দুই পাশে দুটি চোখ ছিলো। পাশাপাশি মাথার ওপরে আরেকটি আলো-সংবেদনশীল অঙ্গ ছিলো, যা আলো বুঝতে ও শরীরের অবস্থান নির্ধারণে সাহায্য করতো।
গবেষণায় বলা হয়েছে, পরে কিছু প্রাণী মাটির নিচে বসবাস শুরু করলে তাদের পাশের চোখের প্রয়োজন কমে যায়। তখন তারা মূলত ওপরের আলো-সংবেদনশীল অঙ্গের ওপর নির্ভর করতে শুরু করে। সময়ের সঙ্গে সেই অঙ্গের একটি অংশ মাথার দুই পাশে সরে গিয়ে ধীরে ধীরে রেটিনায় রূপ নেয়। আর মূল অংশটি থেকে যায় পিনিয়াল গ্রন্থি হিসেবে।
গবেষকরা আরও জানায়, নিউজিল্যান্ডের টুয়াটারা নামের সরীসৃপজাতীয় প্রাণীর মাথার ওপরে এখনো এমন আলো-সংবেদনশীল অঙ্গ দেখা যায়। এটি চোখের মতো দেখার কাজ না করলেও আলো-অন্ধকার বুঝে শরীরের অভ্যন্তরীণ সময়চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












