কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
হাজার বছর ধরে বার্তা আদান-প্রদানে ব্যবহৃত কবুতর কীভাবে শত শত কিলোমিটার দূর থেকেও নিজের ঠিকানায় ফিরে আসে, তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল অনেক পুরোনো। এবার সেই রহস্যের একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে গবেষকরা। তারা বলছে, কবুতরের যকৃতের বিশেষ ধরনের লৌহসমৃদ্ধ কোষ তাদের পথ চিনতে সাহায্য করতে পারে।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক প্রাণী আচরণ গবেষণা প্রতিষ্ঠান এ গবেষণা পরিচালনা করে। গবেষণার ফল ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানায়, প্রাণীরা সাধারণত নক্ষত্র, সূর্য, পরিচিত স্থান কিংবা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে পথ চিনে। তবে পাখিরা ঠিক কীভাবে চৌম্বক সংকেত বুঝতে পারে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এতদিন ধারণা করা হতো, এ ক্ষমতা হয়তো চোখ, ঠোঁট বা ভেতরের কানের সঙ্গে সম্পর্কিত।
বিজ্ঞানীরা কবুতরের বিভিন্ন অঙ্গ পরীক্ষা করে যকৃতে শক্তিশালী চৌম্বক সংকেত খুঁজে পায়। সেখানে থাকা বিশেষ রোগপ্রতিরোধক কোষ লোহিত রক্তকণিকা ভেঙে লোহা জমা রাখে। গবেষণার সময় সাময়িকভাবে এসব কোষ সরিয়ে দিলে কবুতর ঠিকমতো পথ খুঁজে ফিরতে পারেনি।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানায়, মেঘলা দিনে এসব পাখির দিক নির্ধারণের ক্ষমতা বেশি বিঘিœত হয়। কারণ তখন তারা সূর্যের অবস্থান ব্যবহার করতে পারে না।
গবেষকরা মনে করছে, যকৃতের এই কোষগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে চৌম্বক সংকেত পাঠায়। ফলে কবুতর দিক নির্ধারণ করতে পারে। একই ধরনের ব্যবস্থা অন্য প্রাণীর মধ্যেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে অন্য বিশেষজ্ঞরা বলছে, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। কারণ একই ধরনের কোষ ঠোঁট ও প্লীহাতেও পাওয়া গেছে। তাই কবুতরের পথ চিনতে একাধিক পদ্ধতি একসঙ্গে কাজ করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












