ভারতে ইসলামবিদ্বেষ:
ভারতের প্রথম রাজ্য হিসেবে পুরো মাদরাসা বোর্ড তুলে দিলো উত্তরাখণ্ড
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
হিন্দুত্ববাদী ভারতের উত্তরাখণ্ডে পুরো মাদরাসা বোর্ড সম্পূর্ণ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। আগামী জুলাই ২০২৬-এর মধ্যে রাজ্যের সমস্ত মাদরাসাকে বাধ্যতামূলকভাবে সরকারি শিক্ষা বোর্ডের (উত্তরাখণ্ড এডুকেশন বোর্ড) কারিকুলাম গ্রহণ করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট মাদরাসাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর মাধ্যমে উত্তরাখ-ই হতে যাচ্ছে ভারতের প্রথম রাজ্য, যারা মাদরাসা বোর্ডকে পুরোপুরি বিলুপ্ত করল।
গত রোববার (১২ এপ্রিল) এক জনসভায় ভাষণ দেয়ার সময় উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানায়। সে বলেছে, মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল মূলত ২০২৫ সালের অক্টোবরে। তৎকালীন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) গুরমিত সিং ‘উত্তরাখ- মাইনরিটি এডুকেশন বিল-২০২৫’-এ সম্মতি প্রদান করে। ফলে ২০১৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ড আইন এবং ২০১৯ সালের অ-সরকারি আরবি ও ফারসি মাদরাসা স্বীকৃতি বিধিমালা আগামী ১ জুলাই, ২০২৬ থেকে অকার্যকর হয়ে যাবে।
মাদরাসা বোর্ডের পরিবর্তে এখন থেকে যাবতীয় কার্যক্রম তদারকি করবে নবগঠিত ‘উত্তরাখ- স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি’। কুমাউ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুরজিৎকে এই কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আট সদস্যের এই কমিটিতে মুসলিমদের থেকে মাত্র দুজন সদস্যকে রাখা হয়েছে।
আগামী ২০২৬ সালের শিক্ষাবর্ষ থেকে সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতের ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ এবং ‘নতুন শিক্ষানীতি ২০২০’ অনুসরণ করতে হবে।
সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিশিষ্ট আলেম ও মুসলিম নেতৃবৃন্দ। মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মহালি এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বোর্ড বিলুপ্ত না করেই মাদরাসার আধুনিকায়ন সম্ভব ছিল।
একইভাবে মুফতি শাহাবুদ্দিন রিজভী বেরলভি প্রশ্ন তুলেছেন যে, সরকার যদি কোনো পরিবর্তন আনতে চাইত, তবে বিদ্যমান বোর্ডের মাধ্যমেই তা কার্যকর করা যেত। বোর্ড বিলুপ্ত করার কোনো যৌক্তিকতা নেই।
সরকারি আদেশ ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, রাজ্যে এখনই মাদরাসা শিক্ষার্থীদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেরাদুনে একটি ঘটনাচিত্রে দেখা গেছে, বজরং দল কর্মীরা একদল মাদরাসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পথ আটকে ভয়ভীতি দেখাচ্ছে।
বজরং দলের এক নেতা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে এবং দাবি করে যে, মাদরাসা বোর্ড বিলুপ্ত হওয়ায় তারা আর এখানে পড়াশোনা করতে পারবে না। হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীগুলো এখনই মাঠপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি শুরু করেছে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












