বড় ভূমিকম্পের সতর্কতার পরই কেঁপে উঠল জাপান
নতুন করে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গত জুমুআবার (৯ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় আঘাত হানে।
গত বৃহস্পতিবার জাপান সরকার ইতিহাসে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগাকুয়াক (৮ মাত্রার উপরে) ভূমিকম্পের সতর্কতা জারি করে। এর একদিন পরই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী টোকিও।
দেশটির সরকার বিশেষ করে টোকিও, কানাগাওয়া, সাইতামা, ইয়ামানাসি এবং সিজোকাতে বড় ভূমিকম্পের সতর্কতা দেয়
সেদিনের ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে উঠে। কম্পনের কারণে সাময়িকভাবে টোকিও মেট্রোর অন্তত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিশ্বের যতগুলো ভূমিকম্প প্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। তবে গত বৃহস্পতিবার দেশটিতে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। এরপর মেগাকুয়াকের সতর্কতা দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।