১২ দফা দাবিতে সৈয়দপুরে রেলওয়ে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি
রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়াসহ ১২ দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল শনিবার সৈয়দপুর রেলওয়ে কারখানার ভেতরে সিভিল পোশাকে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।
এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘বাহিনী না কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড সিভিল অফিসারের হাতে কেন, কর্তৃপক্ষের জবাব চাই’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। আমরা চাই, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীরও সংস্কার হোক। সংবিধান অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়া। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিভিল কর্মচারী হিসেবে বিবেচনা বন্ধ করা, অন্যান্য বাহিনীর মতো রেশন ও ঝুঁকি ভাতা প্রদান, শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ, ভোলাগঞ্জ সার্কেলসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাহিনীর সদস্যগণকে প্রত্যাহার, ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করালে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ভাতা প্রদানসহ ১২ দাবি জানানো হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।