চাকরি ফেরত চান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা, আন্দোলনের হুঁশিয়ারি
বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পোশাক ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। একই সঙ্গে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ফুলবাড়ীয়া পুলিশ সদর দপ্তরের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
এসময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এসআই তৌহিদ বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে নানাভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কোনো পোস্ট দেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছে। কেউবা কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছে। কারণ ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি বলেন, অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য চায় না। আমরা চায় জনগণের পুলিশ হয়ে কাজ করতে। জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক তৌহিদ আরও বলেন, আমরা বৈষম্য চায় না। আমরা চায় আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চায়। তা নাহলে আমরা কঠোর আন্দোলনে নামবো। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।
এদিকে দুপুর ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদের পুলিশ সদর দপ্তরে ডাক দেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপর আন্দোলনরতদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয় এবং প্রতিনিধি দলের সু-বার্তা পেলে মানববন্ধন স্থগিত করা হবে বলে জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান আন্দোলনকারীরা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।