ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। তিনি ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক।
২০১৯ সালে শুরু হয় তার একটি দীর্ঘ গবেষণা প্রকল্প। ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে সেই গবেষণার কাজ শুরু করেন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলো ড. হোসেন সোহরাওয়ার্দী। এর পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হয় মিউটেশন ব্রিডিং, অর্থাৎ গামা রশ্মি এবং এক্স-রে দিয়ে বীজের জিনগত পরিবর্তন ঘটানো। শুধু তা-ই নয়, চীনের বেইজিংয়ের ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সের সঙ্গে যৌথভাবে লানঝৌর ল্যাবে গমের বীজে প্রয়োগ করা হয় উচ্চশক্তির কার্বন আয়ন বিম। বাংলাদেশে গম নিয়ে তিন ধরনের পারমাণবিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার আগে হয়নি।
বছরের পর বছর ল্যাবরেটরি গবেষণার পর আসে মাঠপর্যায়ের পরীক্ষা। ব্লাস্টের সবচেয়ে বড় হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকা মেহেরপুরের মাঠে শুরু হলো পরীক্ষা। কয়েক স্তরের পরীক্ষার ফলাফল দেখে বিজ্ঞানীদের চোখ আনন্দে নেচে উঠল। তৈরি হলো অষ্টম প্রজন্মের এমন কিছু সমজাতীয় মিউট্যান্ট লাইন, যা ব্লাস্ট রোগে আক্রান্ত হয় না। এই নতুন গম যে রোগ প্রতিরোধে শতভাগ সফল, তা-ই শুধু নয়; মাঠের সাধারণ এলিট জাতের তুলনায় এর ফলন ২০ থেকে ৩০ শতাংশ বেশি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন, প্রতিটি গমগাছে কার্যকর কুশি বা টিলারের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় এই অভাবনীয় ফলন সম্ভব হচ্ছে।
এ বিষয়ে ড. তোফাজ্জল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ব্লাস্ট-প্রতিরোধী এবং উচ্চফলনশীল গমের জাত উদ্ভাবনে আয়ন বিম ও এক্স-রে ব্যবহার কিন্তু এবারই প্রথম। এই মিউট্যান্ট লাইনগুলো এখন নতুন জাত হিসেবে ছাড় করার জন্য মাঠপর্যায়ে আঞ্চলিক ট্রায়ালের মুখোমুখি হতে প্রস্তুত। এটি যদি সফল হয়, তাহলে কৃষকদের ফলন বিপর্যয় ঠেকানোর পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তাও অনেকটা নিশ্চিত হবে।’
অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের ল্যাবরেটরি ও মাঠপর্যায়ের গবেষণা শেষ হয়েছে এ বছর। বর্তমানে তার উদ্ভাবিত গমের প্রজাতিটি নিবন্ধন করার উদ্দেশ্যে ডিইউএস (স্বাতন্ত্র্য, একরূপতা ও স্থায়িত্ব) এবং ভিসিইউ পরীক্ষার জন্য জমা দেওয়ার জন্য চলছে পরিকল্পনা।
পুরো গবেষণাকর্মটি এরই মধ্যে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সে প্রকাশিত হয়েছে। এ ছাড়া এটি আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্ট, ইন্টারন্যাশনাল জার্নাল অব রেডিয়েশন বায়োলজি এবং সিআরপি বুক চ্যাপ্টারে প্রকাশের জন্য পর্যালোচনাধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)