জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের মোট জ্বালানি আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় বেড়েছে ৯৩ শতাংশ।
একই সময়ে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও লুব্রিক্যান্ট আমদানিতে ব্যয় দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এই খাতে ব্যয়ও এক বছরে ৮৪ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণের সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ হয়নি। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রাক্কলন অনুযায়ী, গত অর্থবছরে দেশে জ্বালানি তেলের মোট চাহিদা ছিল প্রায় ৭৪ লাখ টন।
বিশ্বব্যাংকের জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করে। একই সঙ্গে দেশের গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশও বিদেশ থেকে আসে। আমদানিকৃত অপরিশোধিত তেলের ৬০ থেকে ৬৫ শতাংশ এবং এলএনজির ৫৫ থেকে ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে।
জুলাইয়ের শুরুতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আবারও বেড়েছে। এর ফলে বাংলাদেশের আমদানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ^ব্যাংক জানিয়েছে, এই সংঘাত বিশ^ জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। পেট্রোবাংলার এলএনজি সরবরাহের ছয়টি চুক্তির মধ্যে পাঁচটিই ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণার আওতায় পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)