কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
ভোলাহাটে ছয় বছরের এক শিশুর সম্ভ্রমহরণের অভিযোগে রাকিব নামের এক এনজিও মাঠকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার রাধানগর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রাকিব ভোলাহাটে ‘রিক’ (Resource Integration Centre) নামক একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলো।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছয় বছর বয়সী শিশুটি নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশে এনজিওকর্মী রাকিব তাদের বাড়িতে যায়। ঘরে কোনো বড় মানুষ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে ভোলাহাট থানা পুলিশ।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এনজিওকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর আরবীয় বলে বিক্রি!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)