ষড়যন্ত্র-চক্রান্ত
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৪০)
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
শয়তান যে মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিষ্টীয় ব্রিটিশ সম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর হেমপার। মিশর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য “ Confession of British Spy and British enmity against Islam” গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে অনুবাদ প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ!
(পূর্ব প্রকাশিতের পর)
সচিব আরো বললো, ওহাবী নজদীর সাথে খোলামেলা আলোচনা করবে। আমাদের এজেন্টের সাথে তার ইস্পাহানে খোলামেলা কথা হয়েছে এবং সে শর্তসাপেক্ষে আমাদের ইচ্ছাপূরণ করতে রাজী হয়েছে।
সে যে শর্তগুলো আরোপ করেছে তা এরকম- তার মত, পথ ব্যক্ত করার পর যখন সে নিশ্চিতভাবে তার দেশ এবং আলিম উলামা দ্বারা আক্রমণের সম্মুখীন হবে তখন সেই সম্ভাব্য বাঁধা এবং আক্রমণ থেকে রক্ষা করার প্রয়োজনে তাকে যথেষ্ট পরিমাণ সম্পদ ও অস্ত্রবল দিয়ে সাহায্য করতে হবে।
ছোট আকারে হলেও তার আদর্শ অনুযায়ী তার দেশে তার জন্যে একটি শাসন ব্যবস্থা চালু করে দিতে হবে। মন্ত্রণালয় তার এই শর্ত মেনে নেয়। যখন আমি (হেমপার) এ সংবাদ পেলাম তখন খুশীতে মনে হচ্ছিলো আমি আকাশে উড়ছি। আমি সচিবকে প্রশ্ন করলাম আমার এ ব্যাপারে কি করা উচিত। তার উত্তর ছিলো, “ওহাবী নজদীর কাজ চালিয়ে যাওয়ার জন্যে মন্ত্রণালয় থেকে একটা স্কীম তৈরী করা হয়েছে।
স্কীমটা হলো-
১। ওহাবী নজদীকে বলতে হবে তার মতাদর্শে বিশ্বাসী ছাড়া সবাই কাফির। ফলে এ সকল কাফিরদের হত্যা করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সম্ভমহানি করা, লোকদের ক্রীতদাস বানিয়ে, মেয়েদের রক্ষিতা হিসেবে বাজারে ক্রয় বিক্রয় করা হালাল।
২। তাকে আরও বলতে হবে, পবিত্র কা’বা ঘর মাটির তৈরী এবং মূর্তির অনুরূপ (নাঊযুবিল্লাহ) ফলে তা ধ্বংস করে ফেলতে হবে। হজ্জ পালনের মত ইবাদত বন্দেগী নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন গোত্রের হাজীদের উপর চড়াও হয়ে তাদের মালামাল লুণ্ঠন এবং কতল করতে উদ্বুদ্ধ করতে হবে।
৩। খলীফাকে মানার ব্যাপারে মুসলমানদেরকে নিরুৎসাহিত করতে হবে। খলীফার বিরুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে প্ররোচিত করতে হবে। এ ব্যাপারে তাকে সৈন্যদল প্রস্তুত করতে হবে। হিজাজের সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাদের সম্মানে আঘাত হানতে তাকে সকল সুযোগ কাজে লাগাতে হবে।
৪। তাকে এই বলে লোকদের প্ররোচিত করতে হবে যে, মাযার, সমাধি এবং মুসলিম দেশগুলোতে অবস্থিত সব পবিত্র স্থানসমূহ হচ্ছে পৌত্তলিকতার নিদর্শন। ফলে, এসব ধ্বংস করে ফেলতে হবে। ওহাবী নজদীকে আরও ব্যবস্থা নিতে হবে আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খুলাফয়ে রাশেদীন এবং সকল মাযহাবের ইমামগণের শানের খিলাফ কিছু করা বা বলার ব্যাপারে।
৫। সকল মুসলিম দেশগুলোতে অরাজকতা, অত্যাচার এবং বিপ্লব-বিদ্রোহকে উসকে দেয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
৬। তাকে (ওহাবী নজদী) কুরআন মজীদে নতুন সংযোজন এবং বিয়োজনের চেষ্টা করতে হবে। যেমনটি হাদীছ শরীফের ক্ষেত্রে করা হয়েছে।
এই ছয়টি স্কীম ব্যাখ্যা করে সচিব আরও বলে, তবে এই কর্মসূচীর মাধ্যমে কোন আতঙ্ক সৃষ্টি করা যাবে না। কারণ আমাদের কর্তব্য হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেয়ার বীজ বপন করা। পরবর্তী প্রজন্ম এসে বাকী কাজ শেষ করবে। ব্রিটিশ সরকার ধাপে ধাপে এগুতে চায় এবং ধৈর্য্য ধারণের একটা অভ্যাস গড়ে তুলতে চায়।
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো একটা জাগরণ এনেছিলেন। ওহাবী নজদীও একটা বিপ্লব সৃষ্টি করতে অঙ্গীকারাবদ্ধ। (নাঊযুবিল্লাহ)
ভাষান্তর : আবুল বাশার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












