‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও ওরা আঘাত করতে পারে’
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মীও তাকে ডিস্টার্ব করেছিল। যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনীর নামে। বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? তারা রেডিও স্টেশনে গিয়ে খুনিদের সমর্থন জানিয়েছিল। সুতরাং, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ, এরা সুযোগ পেলে নেত্রীকেও (শেখ হাসিনা) আঘাত করতে পারে।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মঙ্গলবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।