কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলো না ৪ ফাঁসির আসামি
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলো না চার ফাঁসির আসামি। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদ-প্রাপ্ত ৪ কয়েদিকে বগুড়া শহরের মাছবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়েই পুলিশের একাধিক টিম অভিযান নামে এবং রাত সাড়ে তিনটা নাগাদ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।