বেতন বৃদ্ধি নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানো জরুরি (২)
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ রবি, ১৩৯৪ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিশেষ প্রতিবেদন
কিন্তু এখানেই আরেকটি সমস্যা তৈরি হতে পারে। শ্রমিকদের বেতন বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ ঠিক রাখার জন্য মালিকপক্ষ তখন অটোমেশনের দিকে ঝুঁকতে পারে। এতে শ্রমিকের বদলে মেশিন দিয়ে উৎপাদন করা হবে। মেশিনে উৎপাদন হলে একদিকে শ্রম ব্যয় কমবে, অন্যদিকে উৎপাদন দ্রুত করা সম্ভব হবে।
বিশেষ করে গার্মেন্টসসহ শ্রমনির্ভর শিল্পে অটোমেশনের ফলে শ্রমিকের কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ন্যায্য হলেও এর সঙ্গে উৎপাদনশীলতা, প্রযুক্তি, কর্মসংস্থান ও শিল্পের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
শ্রমিকের বেতন বাড়বে, কিন্তু উৎপাদন খরচ সামাল দিতে যদি মালিক মেশিনে বিনিয়োগ বাড়ান, তাহলে এক পর্যায়ে সেই মেশিনই শ্রমিকের কাজের জায়গা দখল করতে পারে। ফলে শুধু বেতন বাড়ানোর দাবি দিয়ে শ্রমিকের দীর্ঘমেয়াদি স্বার্থ নিশ্চিত করা যাবে না।
তাই বেতন বাড়ালে শুধু একটি সেক্টরে বেতন বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তো সব সেক্টরের মানুষের ওপরই প্রভাব ফেলে। ফলে সব সেক্টরেই বেতন বৃদ্ধির দাবি উঠবে। কিন্তু জীবনযাত্রার ব্যয় কমানো গেলে সরকারি কর্মচারী, বেসরকারি চাকরিজীবী, শ্রমিক, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষই উপকৃত হবেন।
আসলে মানুষের ব্যয়ের অনেক খাত আছে। তবে সাধারণ মানুষের বড় তিনটি ব্যয় হলো বাসাভাড়া, দ্রব্যমূল্য ও গাড়িভাড়া।
বাংলাদেশে এই তিনটি ব্যয় কমানোর সুযোগ রয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে রাজধানীকে বিকেন্দ্রীকরণ।
রাজধানী ঢাকাকে যদি কার্যকরভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, কর্মসংস্থান ও কর্মস্থল যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তবে ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমবে। রাজধানীর জনসংখ্যা কমলে বাসার চাহিদাও কমবে। আর বাসার চাহিদা কমলে বাড়িওয়ালাদেরও ভাড়াটিয়া ধরে রাখতে ভাড়া কমানোর চাপ তৈরি হবে। একইভাবে মানুষ যদি কাজের জন্য ঢাকার বাইরে যেতে পারেন, তাহলে সেখানেও তুলনামূলক কম খরচে বসবাসের সুযোগ তৈরি হবে।
রাজধানীর জনসংখ্যার চাপ কমানো গেলে যানজটও কমানো সম্ভব। যানজট কমলে প্রতিদিনের যাতায়াতে সময় ও জ্বালানি খরচ কমবে। আর জ্বালানি খরচ কমলে পরিবহন ব্যয়ও কমানোর সুযোগ তৈরি হবে।
আজ ঢাকার যানজট সামলাতে একের পর এক বড় অবকাঠামো প্রকল্পের প্রয়োজন হচ্ছে। প্রশ্ন হলো, সব অর্থনৈতিক কর্মকা- যদি রাজধানীকেন্দ্রিকই থাকে, তাহলে একটি শহরের ওপর চাপ কমাতে কতদিন পরপর নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে?
এর চেয়ে যদি উৎপাদনশীল খাত, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থান দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষকে প্রতিদিন ঢাকায় এসে কাজ করতে হবে না। এতে একই সঙ্গে রাজধানীর জনসংখ্যার চাপ, যানজট ও পরিবহন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
এজন্য বেতন বৃদ্ধির চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি সামনে আনা।
তবে শুধু দাবি করলেই হবে না। জীবনযাত্রার ব্যয় কীভাবে কমানো যায়, তার সুনির্দিষ্ট রূপরেখাও তৈরি করতে হবে।
সরকার ও প্রশাসনের উচিত শুধু রাজধানীকেন্দ্রিক ইট, বালি, সিমেন্টের অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ না করে রাজধানীর বাইরে সারা দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো। দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করা গেলে মানুষকে কাজের জন্য রাজধানীতে আসতে হবে না। এতে ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমবে এবং একই সঙ্গে মানুষের বাসস্থান ও যাতায়াতের খরচও কমানোর সুযোগ তৈরি হবে।
শেষ পর্যন্ত মানুষের প্রয়োজন শুধু বেশি বেতন নয়, স্বস্তির জীবন।
একজন মানুষের বেতন ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা হলো, কিন্তু যদি সেই বাড়তি ১০ হাজার টাকা বাজার, বাসাভাড়া, যাতায়াত, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য খরচে চলে যায়, তাহলে কাগজে তার বেতন বাড়লেও বাস্তবে তার জীবনযাত্রার মান বাড়বে না।
কারণ বেতন বাড়িয়ে মানুষের হাতে টাকা দেওয়া এক ধরনের সমাধান। আর সেই টাকার মূল্য ধরে রাখা, মানুষের খরচ কমানো এবং একই আয়ে জীবনকে সহজ করে তোলা আরও বড় সমাধান।
-ফিয়াদ নওশাদ ইয়ামিন। লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত।
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন?
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!!
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
* আমার অভিভাবক তো আল্লাহ পাক, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্ম পরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। আল্লাহ পাক ব্যতীত তোমরা যাকে আহবান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরকেও না। যদি তাদেরকে সৎপথে আহ্বান করেন তবে তারা শ্রবণ করবে না এবং আপনি দেখতে পাবেন যে, তারা আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখে না’। (পবিত্র সূরা আ’রাফ শরীফ : ৭/১৯৪-১৯৮)।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












