সম্পাদকীয়
বুড়ো ইঞ্জিনের উপর নির্ভর করেই ঈদ যাত্রায় নির্বিঘ্নে ট্রেন চলাচলের আশ্বাস- বাংলাদেশ রেলওয়ের প্রতিবারের মত এবারও যেন ‘দীর্ঘশ্বাস’ আর হতাশায় পর্যবসিত না হয়।
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
ঘরমুখো যাত্রীদের জন্য প্রথম দিন, অর্থাৎ আগামী ২৩ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল সকাল ৮টা থেকে।
আধা-ঘণ্টায় টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে। রেল যাত্রা মানুষের কাছে কত পছন্দের ও প্রয়োজনীয় টিকিট কাটার এত তীব্র প্রতিযোগিতা তার জ্বলন্ত প্রমাণ।
এদিকে ঈদযাত্রায় নির্বিঘœ ট্রেন চলাচলের আশ্বাস দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যেখানে যাত্রীচাপ সামাল দিতে প্রতিদিন প্রয়োজন ৯০ থেকে ৯৫টি লোকোমোটিভ (ইঞ্জিন)। যার মধ্যে ৪০ থেকে ৫০ বছর পুরনো ইঞ্জিনই বেশি। যাদের আয়ুষ্কাল কার্যত শেষ হয়ে গেছে অনেক আগেই। রেল সংশ্লিষ্টদের মতে, লোকোমোটিভ ইঞ্জিনের কারণে শুধু ট্রেনের সংখ্যা নয়, সময়সূচি রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় একটি ইঞ্জিন বিকল হলে পুরো রুটের ট্রেন চলাচলে প্রভাব পড়ে। এতে যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়। তখন আনন্দের যাত্রা পরিণত হয় দুর্ভোগ আর ভোগান্তিতে।
উল্লেখ্য, গত কয়েক বছরে বিভিন্ন সময়ে পুরনো ইঞ্জিন বিকল হয়ে ট্রেন আটকে পড়ার ঘটনাও ঘটেছে। কখনও পাহাড়ি রুটে, কখনও গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনে। এতে মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। এবারও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
(২)
গতকাল এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঈদুল আজহা সামনে রেখে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও ঢাকা বিভাগের লোকোমোটিভ কারখানায় ৯০টি ইঞ্জিন তড়িঘড়ি করে মেরামত করা হচ্ছে। এর মধ্যে পাহাড়তলী ডিজেল শপে ৫৫টি এবং ঢাকা বিভাগে ৩৫টি ইঞ্জিন প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে ৪৬টির মেরামত শেষ হয়েছে। চিন্তার বিষয় হলো, রেলের বহরে থাকা মোট ২৯৭টি ইঞ্জিনের মধ্যে ১৫০টি ইঞ্জিনের আয়ুষ্কাল শেষ, যা মোট ইঞ্জিনের ৫১ শতাংশ। এর মধ্যে মিটারগেজ ইঞ্জিন ১৬৭টি ও ব্রডগেজ ইঞ্জিন ১৩০টি। রেলট্র্যাকে যুক্ত হওয়ার পর একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয় ২০ বছর। সেই হিসেবে অর্ধেকের বেশি ইঞ্জিন এখন ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় চলাচল করছে। অর্থাৎ অর্থনৈতিক আয়ুষ্কাল রয়েছে রেলওয়েতে এমন ইঞ্জিনের সংখ্যা ১৪৭টি। বাকি ১৫০টি ইঞ্জিনের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী ৫০টি ও ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছে ১৬টি। অবশিষ্ট ৮৪টি ইঞ্জিনের বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। শুধু তাই নয়, দক্ষ লোকবলের সংকট ও মানসম্মত যন্ত্রাংশের অভাবে ইঞ্জিন মেরামতে বেগ পেতে হচ্ছে।
(৩)
আমরা মনে করি, ঈদযাত্রা নির্বিঘœ করতে এখনই জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পুরনো ইঞ্জিনগুলোকে বিশেষ কারিগরি পরীক্ষার আওতায় এনে ঝুঁকিপূর্ণ ইঞ্জিন সাময়িকভাবে চলাচল থেকে বিরত রাখতে হবে। বিকল্প ইঞ্জিন প্রস্তুত রাখতে হবে, যাতে মাঝপথে কোনো ট্রেন বিকল হলে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়া যায়। রেলওয়ের কর্মীদের ছুটি সীমিত করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করতে হবে। একই সঙ্গে যাত্রীদের সঠিক তথ্য জানাতে কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
রেলকে সত্যিকার অর্থে গণমানুষের ভরসার পরিবহনে পরিণত করতে হলে পুরনো ইঞ্জিন-নির্ভরতা কমাতে হবে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন ইঞ্জিন সংগ্রহ, দক্ষ জনবল তৈরি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। মনে রাখা দরকার, ঈদযাত্রা কেবল মানুষের বাড়ি ফেরা নয়; এটি রাষ্ট্রের সেবাদানের সক্ষমতারও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হতে হলে রেলব্যবস্থাকে ঝুঁকিমুক্ত ও আধুনিক করা অপরিহার্য।
(৪)
যতো কষ্টই হোক পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ বাড়ি ফেরে, এটাই তার আনন্দ। এই আনন্দকে আরও পূর্ণতা দিতে এবং দুর্ভোগ কমানোর জন্য টিকেট কেনাবেচা ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা যথাযথ করতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












