বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাসেল মিয়া বলেন, হতাহতরা মাদারীপুর থেকে ইজিবাইকে করে মাঝিগাতী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।