মাসুদ করিমকাণ্ডে ফেঁসে যেতে পারেন কয়েকজন রাজনীতিক
, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মাসুদ করিমকাণ্ডে ফেঁসে যেতে পারে কয়েকজন রাজনীতিক। ভুয়া সিআইএ কর্মকর্তা নামে পরিচিত মাসুদ করিম অতি সম্প্রতি ঢাকার উপদেষ্টা পাড়ায় গ্রেপ্তার হয়েছে। সরকার উৎখাতের নিশানা নিয়ে উপদেষ্টা পাড়ায় ঘোরাঘুরি করছিলো। সঙ্গে ছিল পুলিশের একজন এসকর্ট। তদন্ত করে দেখা হচ্ছে- সে কীভাবে এই এসকর্ট জোগাড় করলো। এই এসকর্ট নাকি একজন পদস্থ পুলিশ কর্মকর্তার নিরাপত্তা কর্মী। জিজ্ঞাসাবাদে মাসুদ অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আমেরিকান নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম অনেকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতির ঘোলাটে পরিস্থিতিতে বেশ কিছু নেতাকে বিভ্রান্ত করেছে নানা প্রলোভনে। কখনও ঢাকায়, কখনও বিদেশে। প্রচুর টাকা খরচ করেছে এই ভুয়া সিআইএ কর্মকর্তা।
অনুসন্ধান বলছে, মাসুদ করিম জানিয়েছেন- এই টাকা ছিল ঢাকার একটি গোয়েন্দা সংস্থার। হাসিনার জানামতে গোয়েন্দারা এই কৌশল নিয়েছিলো। অনেক রাজনীতিক এই ফাঁদে পা দেয়, কিছু আর্থিক সুবিধার জন্য। গিয়েছে কাঠমান্ডু, ব্যাংকক এবং সিঙ্গাপুরে। তাদেরকে মাসুদ করিম বলেছে, খুব শিগগিরই সরকারের পতন হতে যাচ্ছে। আপনারাই হবে সামনের কাতারের যোদ্ধা। এই স্বপ্নে তারা ছিলো বিভোর। আসলে এটা ছিল স্থানীয় গোয়েন্দা সংস্থার একটি কৌশলের অংশ। গোয়েন্দা হেফাজতে মাসুদ করিম টাকার সূত্র এবং তার মূল লক্ষ্য সম্পর্কে নিশ্চিত করেছে। স্পষ্ট করে বলেছে, তার এবারের উদ্দেশ্য ছিল ইউনূস সরকারের পতন ঘটানো। এ কারণে সে কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাতও করেছে। গোয়েন্দারা জানার চেষ্টা করছে এবারের টাকার উৎস কী। কারা তাকে পাঠিয়েছে। শেষ খবরে জানা যায়, এখনও সে এ ব্যাপারে মুখ খোলেনি। নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছে, আমরা অনেক কিছুই জানতে পেরেছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা ঠিক হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)