বিষণœতা কমাতে ওষুধের পরিবর্তে বিকল্প কার্যকর উপায় পেলো গবেষকরা
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বিষণœতা দূর করতে ওষুধ নয়, বরং নিয়মিত ব্যায়ামই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান-এমনটাই জানাচ্ছে নতুন এক গবেষণা। ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, শারীরিক অনুশীলন মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ওষুধের চেয়েও বেশি ফল দেয়।
গবেষকদের মতে, ব্যায়ামের সময় শরীরে ‘এন্ডরফিন’, ‘সেরোটোনিন’ ও ‘ডোপামিন’ নামের রাসায়নিক নিঃসৃত হয়, যা মস্তিষ্কে আনন্দ, প্রশান্তি ও ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে। ফলে মন ভালো থাকে, হতাশা কমে যায়।
শুধু তাই নয়, নিয়মিত ব্যায়াম ঘুমের মান উন্নত করে, মানসিক চাপ হ্রাস করে এবং আত্মবিশ্বাস ও সন্তুষ্টির অনুভূতি বাড়ায়-যা সামগ্রিকভাবে মানসিক সুস্থতায় সহায়ক। হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার কিংবা জিমে ব্যায়াম-সবই দীর্ঘমেয়াদে মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং বিষণœতা পুনরায় ফিরে আসার ঝুঁকি কমায়।
গুরুতর মানসিক সমস্যায় ওষুধ এখনো গুরুত্বপূর্ণ হলেও, এই গবেষণা স্পষ্ট করে দিয়েছে-সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে নিয়মিত ব্যায়াম হতে পারে প্রাকৃতিক, নিরাপদ ও অত্যন্ত কার্যকর মানসিক চিকিৎসা।
গবেষকরা বলছে, “চলাফেরা শুধু শরীরের জন্য নয়, এটি মনেরও ওষুধ-যা মনকে প্রফুল্ল রাখে, হতাশা দূর করে এবং মানসিক শক্তি গড়ে তোলে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












