দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
সামরিক প্রযুক্তিতে বিশ^কে তাক লাগিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে আরও একধাপ এগিয়ে গেল তুরস্ক। দীর্ঘদিন ধরে কঠোর গোপনীয়তায় নির্মাণাধীন থাকা দেশটির অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধবিমান 'হাভা সোজ’ (এয়ারবোর্ন স্ট্যান্ডঅফ জ্যামার) এখন চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে।
সম্প্রতি এই রহস্যময় বিমানটির সবচেয়ে স্পষ্ট ও নতুন কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে, যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিমানটি পশ্চিমা দেশগুলোর ব্যবহৃত বিখ্যাত স্ট্যান্ডঅফ ইলেকট্রনিক অ্যাটাক প্ল্যাটফর্ম-যেমন আমেরিকার তৈরি ‘ইএ-৩৭বি কম্পাস কল’-এর সমকক্ষ।
ক্যানাডিয়ান কোম্পানি বোম্বারডিয়ার-এর তৈরি বিখ্যাত 'গ্লোবাল ৬০০০’ বিজনেস জেটের এয়ারফ্রেমের ওপর ভিত্তি করে এই বিশেষ বিমানটি তৈরি করা হচ্ছে। ক্যানাডা থেকে আনা এই এয়ারফ্রেমগুলোর ভেতর তুরস্কের নিজস্ব খ্যাতনামা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আসেলসান’ তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক মিশন পে-লোড ও জ্যামিং সিস্টেম যুক্ত করছে। বিমানটি মূলত তুরস্কের ল্যান্ড-বেসড বা স্থলভিত্তিক রাডার সিস্টেম ‘কোরাল’-এর আকাশ সংস্করণ।
তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি বা প্রতিরক্ষা শিল্প সংস্থা জানিয়েছে, এই স্ট্যান্ডঅফ জ্যামিং প্ল্যাটফর্মগুলো আধুনিক যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। শত্রুভাবাপন্ন দেশের আকাশসীমায় বা এয়ার ডিফেন্স জোনে প্রবেশ না করেই, অনেক নিরাপদ দূরত্বে থেকে তাদের এয়ার ডিফেন্স রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইকেল পুরোপুরি অচল করে দিতে পারে।
এটি শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যামিং বা স্পুফিং (প্রতারণামূলক সংকেত)-এর মাধ্যমে অন্ধ করে দিয়ে নিজেদের সাধারণ ফাইটার জেট বা বোমারু বিমানের জন্য নিরাপদ আক্রমণের পথ বা ‘করিডোর’ তৈরি করে। বিমানটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ‘এইসা’ (অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে) অ্যান্টেনা। এর মাধ্যমে নিখুঁত ইলেকট্রনিক আক্রমণ চালানো এবং প্রয়োজনে শত্রুর ডেটা সিস্টেমে দূর থেকে সাইবার হামলা চালানো সম্ভব।
যুদ্ধের সময় ছাড়াও শান্তিকালীন সময়ে এটি শত্রুপক্ষের রেডিও-ফ্রিকোয়েন্সি নির্গমন ট্র্যাক করে ইলেকট্রনিক অর্ডার অফ ব্যাটল বা ইওবি তৈরিতে সাহায্য করবে, যা ন্যাটো জোটের জন্যও অত্যন্ত মূল্যবান।
২০০০ সালের শেষের দিকে এই প্রকল্পের পরিকল্পনা শুরু হলেও নানাবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রযুক্তির জটিলতার কারণে এটি বেশ পিছিয়ে পড়ে। তবে ২০২৬ সালের এই নতুন চিত্র এবং সফল টেস্ট রানগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, তুরস্কের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হাভা সোজ’ বিমানটি খুব দ্রুতই পূর্ণ অপারেশনাল স্ট্যাটাস বা যুদ্ধক্ষমতা পেতে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।