হাওরে কৃষকের যন্ত্রণা ‘অপরিকল্পিত বাঁধ’
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
হাওরের জেলা সুনামগঞ্জে বোরো ধান ঘরে তুলতে পারলে হাসি ফোটে কৃষকের মুখে। তবে সেই ধান রোপণ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত চরম দুশ্চিন্তায় সময় পার করতে হয় এই অঞ্চলের কৃষকদের। তার কারণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। যখন ঢল নামে তখন ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় কৃষকের স্বপ্নের ধান।
তবে এবছর পাহাড়ি ঢলে বাঁধ ভাঙেনি। এবার কৃষকের স্বপ্নের ধান ডুবেছে অতিবৃষ্টিতে পানিবদ্ধতায়। অতিরিক্ত পানি ধরে রাখতে পারেনি বাঁধ। ফলে বাঁধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকরা।
হাওরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালে দুর্নীতি, অনিয়ম ও মানহীন কাজের জন্য যখন হাওরের বাঁধ ভেঙে জেলার শতভাগ ফসল তলিয়ে যায়, তখন সরকার ঠিকাদারি প্রথা বাঁধ দিয়ে হাওরে যাদের জমি আছে তাদের মাধ্যমে বাঁধ নির্মাণ হবে-এমন নীতিমালা প্রণয়ন করে। এ কাজের তদারকির জন্য প্রধান হিসেবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে কৃষকদের সম্পৃক্ত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
চলতি বছর জেলার দুই লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর বোরো ধান রক্ষায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ করা হয়েছে। এবার এসব বাঁধের কোথাও ভাঙেনি। তবে অতিবৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় এক লাখ ২৩ হাজার কৃষকের ধান তলিয়ে গেছে।
ইসলামপুর গ্রামের কৃষক কালারাজা বলেন, ‘ধান রক্ষায় সরকার বাঁধ নির্মাণ করে কিন্তু সেই বাধঁ কৃষকদের কাজে আসছে না। কারণ বাঁধ নির্মাণ করা হয় অপরিকল্পিতভাবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না। তাই এবার পাহাড়ি ঢল আসার প্রয়োজন হয়নি, বৃষ্টির পানিতেই সব ধান তলিয়ে গেছে।’
ক্ষোভ প্রকাশ করে মাটিয়ান হাওরের কৃষক সুমন মিয়া বলেন, ‘এবছর প্রকৃত কৃষকদের মাধ্যমে বাঁধের কাজের পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হয়নি। হয়েছে সুবিধা ভোগীদের নিয়ে। সরকারের টাকা তারা বাঁধ নির্মাণের নামে লুটে নিচ্ছে। বাঁধ কৃষকদের কাজে আসছে না।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরে যখন বাঁধ নির্মাণ করা হয় তখন পানি নিষ্কাশনের বিষয়টিও মাথায় রাখা হয়। তবে এবছর খাল, নদী ভরাট ও অনেকেই খাল দখলসহ রাস্তা, স্থাপনা করায় হাওরের পানি নিষ্কাশনে সমস্যা হয়েছে। যে কারণে পানিববদ্ধতা দেখা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)