ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মাঝরাতের ক্ষুধা মেটাতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে পেস্তা বাদাম হতে পারে একটি আদর্শ বিকল্প। সুস্বাদু এই বাদাম শুধু ক্ষুধা মেটায় না, বরং শরীরে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে। একই সঙ্গে এটি ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে।
জেনে নিন কেন পেস্তা বাদাম খাবেন-
প্রোটিনে ভরপুর পেস্তা:
পেস্তা বাদাম প্রোটিনের একটি ভালো উৎস। প্রায় ২৮ গ্রাম পেস্তায় থাকে প্রায় ৬ গ্রাম প্রোটিন। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা শরীরের নানা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয়েকটি পেস্তা খেলে দ্রুত পেট ভরা অনুভূতি আসে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।
ঘুমের মান উন্নত করতে সাহায্য করে:
রাতে অতিরিক্ত মসলাদার, তৈলাক্ত বা চিনি সমৃদ্ধ খাবার খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অন্যদিকে পেস্তা একটি হালকা ও পুষ্টিকর খাবার, যা রাতের ক্ষুধা মেটানোর পাশাপাশি ঘুমের জন্যও উপকারী। পেস্তায় রয়েছে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম, যা স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে।
কম ক্যালরিতে বেশি পুষ্টি:
বাদামজাত খাবার হলেও পেস্তার ক্যালরি তুলনামূলকভাবে অনেক নিয়ন্ত্রিত। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য উপকারী।
আমন্ড বা চিনাবাদামের তুলনায় পেস্তার ক্যালরি কিছুটা কম হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারাও কম পরিমাণে পেস্তা খেতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
পেস্তায় রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করে। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












