দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতিতে জড়িত থাকার অপরাধে মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
একটি নতুন প্রতিবেদনে "ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার" জন্য একাধিক মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।
প্রতিবেদনে তারা জানিয়েছে, ইসরায়েল কর্তৃপক্ষ পশ্চিম তীরে একটি সংগঠিত জাতিগত নির্মূল অভিযানের মাধ্যমে ফিলিস্তিনি ভূমি সংযুক্তিকরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। সংস্থাটির মতে, এই নীতিগুলোর লক্ষ্য হলো ফিলিস্তিনি গ্রামীণ জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ ও বাস্তুচ্যুত করা; এই মানবাধিকার সংস্থাটির দৃষ্টিতে এই কাজটি "মানবতার বিরুদ্ধে অপরাধ" হিসেবে বিবেচিত।
এ প্রসঙ্গে, সংগঠনের মহাসচিব ক্যালামার্ড, পশ্চিম তীরের বাস্তব পরিস্থিতি উল্লেখ করে জোর দিয়ে বলেছে, আমরা আজ যা প্রত্যক্ষ করছি তা হলো ভূমি সংযুক্তিকরণের একটি পরিকল্পিত ও রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্রিয়া যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই সংঘটিত হচ্ছে।
সে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বসতি দখলদারদের সহিংস আচরণকে পরিকল্পিত নীতির অংশ হিসেবে উল্লেখ করে স্পষ্ট করে বলেছে, এই কর্মকা-গুলোকে বিচ্ছিন্ন বা ব্যক্তিগত ঘটনা হিসেবে গণ্য করা যায় না বরং এগুলো রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতিগত নির্মূল অভিযানের অংশ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারগুলোকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং আরব দেশগুলোকে, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকর্তাদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি দখলদারিত্বকে দীর্ঘায়িত করতে সাহায্য করে এমন বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি: ইরানই শেষ কথা বলছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন-ইসরায়েলি হামলা ঠেকানো উপসাগরীয় দেশগুলোর দায়িত্ব -ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ভেনেজুয়েলা এক নয় -মার্কিন-ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ফিলিস্তিনি বিশ্লেষক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের তেল মজুত রেকর্ড মাত্রায় কমছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ধ্বংসে মুজাহিদ বাহিনীর সাহসী অবস্থান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)