রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

‘বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান এখন গাজা’

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, সকাল ৯:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৩

আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত ২৩৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং যুগোসøাভিয়ার যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকের সংখ্যার চেয়েও বেশি। খবর আল জাজিরার।
সম্প্রতি আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে হামলায় আল-জাজিরার চার সাংবাদিকের মৃত্যুর পর গাজার সাংবাদিকদের মধ্যে নতুন করে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘প্রেসের ভেস্ট আর হেলমেট একসময় ঢাল হিসেবে বিবেচিত হতো, কিন্তু এখন মনে হয় এসবের কারণেই লক্ষ্যবস্তু হতে হচ্ছে। সার্বক্ষণিক একটা আতঙ্কের মধ্যে থাকছি। বেঁচে ফিরতে পারবো তো?- প্রতিটি অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে এই ভয়টা জেঁকে বসে। ’
সাংবাদিক হত্যার জন্য সেই একই পুরোনো সাফাই গেয়ে চলেছে ইসরায়েলি প্রশাসন। তাদের ভাষ্য, যেসব সাংবাদিক হামাসের সদস্য, কেবল তাদেরই টার্গেট করা হয়। গত ১০ আগস্ট নিহত হওয়া চার সাংবাদিকের মধ্যে আনাস আল শরীফ নামের একজনের বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছে তারা। তবে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এছাড়া, বাকি তিনজনকেই বা কেন হত্যা করা হলো, তার কোনো কৈফিয়ত তারা দিতে পারেনি।
এদিকে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একাধিক আন্তর্জাতিক সংগঠন অভিযোগ করে বলেছে, দখলদার ইসরায়েল সাংবাদিক হত্যার ক্ষেত্রে নিয়মিতভাবে ‘হামাস সদস্য হওয়ার অভিযোগ’কে অজুহাত হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসও (সিপিজে) ইসরায়েলি এমন কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়েছে।
সিপিজের আঞ্চলিক পরিচালক সারা কুদাহ বলেন, ‘আল-শরিফের বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। যুদ্ধের শুরু থেকেই আল-জাজিরার সাংবাদিক হিসেবে অনেক সাহসী কাজ তিনি করে আসছিলেন। যখনই যুদ্ধে ইসরায়েলের কোনো একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ে শক্তিশালী কোনো প্রতিবেদন তিনি তৈরি করেছেন, তখনই এ ধরনের অপবাদ দেওয়া হতো। ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধার কারণে উপত্যকায় দুর্ভিক্ষের সৃষ্টি নিয়ে তার প্রতিবেদনটি এ ধরনের অপবাদের সবশেষ উদাহরণ। আর শুধু আল-শরিফ একা নন, অনেকেই এভাবে লক্ষ্যবস্তু হচ্ছেন। ’
সন্ত্রাসী ইসরায়েল যেহেতু নিয়মিতভাবে সাংবাদিকদের টার্গেট করছে, তাই গাজার সাংবাদিক, গণমাধ্যমকর্মীরা এখন ভাবতে বাধ্য হচ্ছেন-তারা জীবনের ঝুঁকি নেবেন, নাকি নিরাপত্তার জন্য কাজ থেকে সরে দাঁড়াবেন।
আল-কুদস ওপেন ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিস পড়াতেন হুসেইন সাদ। ইউনিভার্সিটির ধ্বংসাবশেষের কাছেই ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আল-জাজিরাকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিসর থেকে গাজার মানুষের দুর্দশার চিত্র মুছে দিতেই সাংবাদিকদের ওপর নিয়মিতভাবে এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। ’ তিনি আরও বলেন, সত্যকে কিভাবে মুছে ফেলা হচ্ছে তারই সাক্ষী হচ্ছে গাজা।
আল জাজিরার মাহমুদ বলেন, মানসিক চাপ ও ব্যক্তিগত ঝুঁকি থাকা সত্ত্বেও ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, ‘কারণ সত্যকে নথিভুক্ত করা শুধু তাদের পেশা নয়, জনগণ এবং ইতিহাসের প্রতি দায়িত্বও।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২১ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২১ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২১ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২১ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২১ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে