দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ:
বাড়ছে হতাহত, বাড়িছাড়া হাজার হাজার মানুষ
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্বাভাবিক গরম, দীর্ঘমেয়াদি খরা ও শুষ্ক জ্বালানি মজুদের কারণে দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ইতোমধ্যে স্পেন-পর্তুগালে বহু হতাহতের খবর সামনে আসছে।
গ্রিস থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত একযোগে জ্বলতে থাকা এসব দাবানলকে বিশেষজ্ঞরা অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি বলে আখ্যা দিচ্ছে। চলমান রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত পাঁচটি দেশ আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহায়তার অংশ হিসেবে অগ্নিনির্বাপক বিমান পাঠিয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার দাবি করা হয়েছে আক্রান্ত দেশগুলোর কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগুনে দগ্ধ হয়ে শত শত মানুষ আহত হয়েছে।
এদিকে অন্যান্য দেশগুলোর তুলনায় গ্রিসের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। টানা পাঁচ দিন ধরে কিয়োস দ্বীপে আগুন জ্বলছে, ফলে বহু স্থানীয় অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে। রাজধানী এথেন্স ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এরপরই ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় স্পেনকে চিহ্নিত করা হয়েছে। দেশটির জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া জানিয়েছে, বর্তমানে অন্তত ১৪টিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। এর প্রভাবে গণপরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে-বন্ধ করতে হয়েছে একাধিক মহাসড়ক, উচ্চগতির রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।
ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থার হিসাব অনুযায়ী, এ বছর স্পেনে ইতোমধ্যে ৩ লাখ ৯০ হাজার একরের বেশি জমি দাবানলে পুড়ে গেছে। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী দমকলকর্মীর মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেশী পর্তুগালেও পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করেছে। সেখানে সাতটিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় চার হাজার দমকলকর্মী কাজ করছে। জরুরি পরিস্থিতির কারণে দেশটিতে সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












