সম্পাদকীয়-১
বিশ্বে জ্বালানীর দাম এমনেই কমছে পাশাপাশি শুধুমাত্র কাঠামো সংস্কারই ১৫ টাকা কমানো সম্ভব হলেও সেদিকে নজর দিচ্ছে না কেন অন্তর্বর্তী সরকার? জ্বালানী তেলের দাম কমালে দ্রব্যমূল্যের দাম সহজেই কমবে
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার এবং বাজারভিত্তিক ও আন্তর্জাতিক মানদ-ে মূল্য নির্ধারণ হলে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা একটি যা গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, নিয়ন্ত্রক সংস্থাগুলো বা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কোন মডেল বা কোন আইনে জ্বালানির দাম নির্ধারণ করে, তা স্পষ্ট নয়। দাম নিয়ে ভোক্তারাও স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৬৭ দশমিক ৬৮ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অচিরেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বা এরও নিচে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী থাকলেও দেশের বাজারে এখনও দাম কমানো হয়নি জ্বালানি তেলের।
আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বিপিসির প্রাক্কলনের চেয়ে অনেক কম।
ফলে পণ্যটি আমদানিতে বিপিসির খরচও অনেক কম। কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিপিসি ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের পরিবর্তে মুনাফায় মনোযোগ দিচ্ছে বেশি।
প্রসঙ্গত আমরা মনে করি, বিগত সরকারের আমলের এ চর্চা থেকে বেরিয়ে অন্তর্বর্তী সরকারের উচিৎ জনসাধারণের জন্য সুলভে জ্বালানি তেল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হ্রাস পেলেও স্থানীয় বাজারে এর খুব একটা প্রভাব পড়ে না। আর অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেলেও এর পরিমাণ হবে খুবই সামান্য।
আগে জ্বালানির (তেল, গ্যাস, বিদ্যুৎ) মূল্যবৃদ্ধির আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির ব্যবস্থা করত। গণশুনানিতে অংশীজনরা তাদের মতামত উপস্থাপনের সুযোগ পেতেন। কিন্তু কিছুদিন আগে বিইআরসির উদ্যোগে আয়োজিত গণশুনানির মাধ্যমে জ্বালানির মূল্যবৃদ্ধির বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। ফলে জ্বালানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে অংশীজনদের মতামত প্রদানের সুযোগ রহিত হয়ে গেছে।
দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে, সে জন্য নানা কারণকে দায়ী করা হচ্ছে। কিন্তু এ মূল্যস্ফীতির পেছনে যে জ্বালানি পণ্যের উচ্চমূল্য অনেকটাই দায়ী, তা বিবেচনায় নেওয়া দরকার।
জ্বালানি পণ্যের বাজারজাতকরণ বা মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। রাজনৈতিক সরকার নানা কারণেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। তারা চাইলেই সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। জ্বালানি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। তা না হলে গণদুর্ভোগ বৃদ্ধি পাবে। উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। সার্বিকভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন বিঘিœত হবে। এবং মূল্যস্ফীতি কমানো বা দ্রব্যমূল্য কমানোর প্রক্রিয়া সুদূর পরাহতই থেকে যাবে। (নাউযুবিল্লাহ)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












