বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানী জাকার্তা: জাতিসংঘের প্রতিবেদন
আল ইহসান ডেস্ক:
বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানী ইন্দোনেশিয়ার জাকার্তা। বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে। বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে। ’
১৯৫০ সালে বিশ্বের মাত্র ২.৫ বিলিয়ন মানুষের ২০ শতাংশ শহরে থাকতো। এরপর থেকে শহুরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির দুই-তৃতীয়াংশই হবে শহরে, আর বাকি এক-তৃতীয়াংশ হবে ছোট শহর ও উপজেলা পর্যায়ে।
মহানগর বা মেগাসিটির সংখ্যাও দ্রুত বেড়েছে। ১৯৭৫ সালে যেখানে ১০ মিলিয়ন বা তার বেশি মানুষের শহর ছিলো মাত্র ৮টি, ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়ায় ৩৩-এ। এর মধ্যে ১৯টি শহরই এশিয়ায়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি। তৃতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।
হালনাগাদ জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা এখন ২৮৬ মিলিয়ন, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। সূত্র: আনাদোলু।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।