পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৮)
(৪৫২)
(اولى الامر) قولان: احدهما: الى ذوي العلم والرأى منهم، والثاني: الى امراء السرايا، هؤلاء رجحوا هذا القول على الاول.
অর্থ: উলিল্ আমর উনার ব্যাপারে দু’টি মত আছে। একটি হলো- উলামায়ে কিরাম ও ফুকাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। দ্বিতীয়টি হলো- জিহাদের সেনাপতি। তবে এখানে প্রথম মতটির উপর প্রাধান্য দেয়া হয়েছে। (মাফাতীহুল গইব অর্থাৎ তাফসীরুল কবীর অর্থাৎ তাফসীরুর রাযী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: ইমাম হযরত মুহম্মদ বিন উমর ফখরুদ্দীন রাযী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত : ৬০৬ হিজরী)
(৪৫৩)
دلت هذه الاية على ان القياس حجة في الشرع.
অর্থ: অত্র পবিত্র আয়াত শরীফ প্রমাণ করে যে, নিশ্চয়ই কিয়াস সম্মানিত শরীয়ত উনার দলীল। (মাফাতীহুল গইব অর্থাৎ তাফসীরুল কবীর অর্থাৎ তাফসীরুর রাযী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: ইমাম হযরত মুহম্মদ বিন উমর ফখরুদ্দীন রাযী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৬০৬ হিজরী)
(৪৫৪)
الاية دالة على امور: احدها: ان في احكام الحوادث ما لايعرف بالنص بل بالاستنباط. وثانيها: ان الاستنباط حجة. وثالثها: ان العامي يجب عليه تقليد العلماء في احكام الحوادث.
অর্থ: উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইস্তিম্বাত শব্দ কয়েকটি বিষয় বুঝায়। (১) অনেকগুলি শরীয়তের বিষয়- নছ (পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ) দ্বারা সরাসরি জ্ঞাত হওয়া যায় না, বরং ইজতিহাদ বা গবেষণার দ্বারা জানা যায়। (২) ইজতিহাদ বা গবেষণা বাস্তবিক পবিত্র শরীয়ত উনার দলীল। (৩) সাধারণদের জন্য শরীয়তের নতুন বিষয়সমূহে আলিমগণকে অনুসরণ করা ওয়াজিব। (মাফাতীহুল গইব অর্থাৎ তাফসীরুল কবীর অর্থাৎ তাফসীরুর রাযী, পবিত্র সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, লেখক: ইমাম হযরত মুহম্মদ বিন উমর ফখরুদ্দীন রাযী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৬০৬ হিজরী)
(৪৫৫)
فثبت ان الاستنباط حجة والقياس اما استنباط او داخل فيه، فوجب ان يكون حجة اذا ثبت هذا فنقول الاية دالة على امور احدها ان في احكام الحوادث ما لايعرف بالنص بل بالاستنباط وثانيها ان الاستنباط حجة، وثالثها ان العامي يجب عليه تقليد العلماء في احكام الحوادث.
অর্থ: সুতরাং প্রমাণিত হলো যে, ইস্তিম্বাত ও ইজতিহাদ সম্মানিত শরীয়ত স্বীকৃত একটি হুজ্জাত বা দলীল। আর কিয়াসের প্রক্রিয়াটি ইজতিহাদের সমার্থক কিংবা অন্তর্ভুক্ত বিধায় সেটাও শরীয়ত স্বীকৃত হুজ্জাত বা দলীল। মোটকথা, এ পবিত্র আয়াত শরীফ থেকে তিনটি বিষয় স্থির হলো- প্রথমত: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের প্রত্যক্ষ নির্দেশের অবর্তমানে ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত: ইজতিহাদ ও ইস্তিম্বাত সম্মানিত শরীয়ত স্বীকৃত হুজ্জাত বা দলীল। তৃতীয়ত: উদ্ভুত সমস্যা ও মাসায়িলের ক্ষেত্রে আম লোকের পক্ষে আলিমগণের তাকলীদ করা ওয়াজিব। (আহকামুল কুরআন লিল জাসসাস, সূরা নিসা শরীফ, আয়াত শরীফ ৮৩, পরিচ্ছেদ: ফী তায়াতি উলিল আমর, ৩য় খন্ড, ১৭৭ পৃষ্ঠা, লেখক: হযরত আহমদ বিন আলী মাক্কী আবূ বকর রাযী জাসসাস হানাফী রহমতুল্লাহি আলাইহি, জন্ম: ৩০৫ হিজরী, ওফাত : ৩৭০ হিজরী)
(৪৫৬)
عن قتادة رحمة الله عليه: "ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم" يقول: إلى علمائهم (لعلمه الذين يستنبطونه منهم) لعلمه الذين يفحصون عنه ويهمّهم ذلك.
عن ابن جريج رحمة الله عليه: "ولو ردوه إلى الرسول" حتى يكون هو الذي يخبرهم "وإلى أولي الأمر منهم" الفقه في الدين والعقل.
عن ابي العالية رحمة الله عليه: "ولو ردوه إلى الرسول والى اولي الامر منهم" العلم "الذين يستنبطونه منهم" يتتبعونه ويتحسسونه.
অর্থ: হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি তিনি (কিন্তু যদি তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এবং তাদের মধ্যে উলিল আমর উনাদের কাছে উক্ত বিষয়টি উপস্থিত করতো,) উনার ব্যখ্যায় বলেন, উনাদের মধ্যে হযরত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের নিকট উপস্থিত করতো (তবে অবশ্য উনাদের মধ্যে যাঁরা ইজতিহাদ দ্বারা উহা উদঘাটন করতে সক্ষম উনারা তা অবগত হতে পারতেন) উনারা তা জানতেন ও তা থেকে মাসয়ালা বের করতে পারতেন।
হযরত ইবনু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি (যদি তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে উপস্থিত করতো) উনার ব্যাখ্যায় বলেন, তাহলে তিনি তাদেরকে উহা অবগত করতেন। (এবং তাদের মধ্যে উলিল আমর উনাদের কাছে উক্ত বিষয়টি উপস্থিত করতো) উলিল আমর হলেন, দ্বীনী ফিকাহ উনার অধিকারী ও আকল সম্পন্ন ব্যক্তিত্ব উনারা। (চলবে)
-০-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয
- পর্ব ৩ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৩) ১৭ জুন, ২০২৫
- পর্ব ৮৩ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩) ৮ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৪ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪) ১৫ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৫ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫) ২০ অক্টোবর, ২০২৬
- পর্ব ৮৬ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬) ২ নভেম্বর, ২০২৬
- পর্ব ৮৭ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৭) ৯ নভেম্বর, ২০২৬
- পর্ব ৮৮ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৮) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৬)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৫)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৭)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৬)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১৪)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৫)
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকারী, কটাক্ষকারী, অবমাননাকারীদেরকে শরঈ শাস্তি প্রদান করা ওয়াজিব
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৪)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১২)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৩)
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১১)
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮২)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।