শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে মালয়েশিয়া
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।
দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, ২০২৬ সাল থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য নতুন প্রবিধান প্রণয়ন করা হচ্ছে। যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে সীমাবদ্ধতা আরোপ করা হবে।
তিনি আরও জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আইন পর্যালোচনা করছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে শিশুদের সাইবার বুলিং, আর্থিক প্রতারণা ও অশ্লীল নিপীড়নসহ বেশ কিছু ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
এই পরিকল্পনায় অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে। এ প্রক্রিয়ায় সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে। যা ‘অনলাইন সেফটি অ্যাক্ট’-এর সঙ্গে যুক্ত করা হবে, এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। সরকার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।
শিশুদের নিয়ে পরিবারগুলোর প্রতিও পরামর্শ দিয়েছেন ফাহমি ফাদজিল। তিনি বলেছেন, শিশুদের দীর্ঘক্ষণ ডিভাইস ব্যবহারের পরিবর্তে ঘরের বাইরের কার্যকলাপ বা বই পড়াকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি পিতা-মাতাদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের ডিজিটাল যন্ত্র ব্যবহার পর্যবেক্ষণ করা জরুরি।
জাতিসংঘ শিশু অধিকার চুক্তি অনুযায়ী ১৮ বছরের কম বয়সি সকল মানুষকে শিশু হিসেবে ধরা হয়। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও ফেসবুকের মতো ই-কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে মামলার মুখেও পড়েছে।
অভিযোগ উঠেছে, প্ল্যাটফর্মগুলো কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট তীব্র করছে, ঘুম বা দৈনন্দিন কার্যকলাপেও নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)