সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা

বিমানবন্দরের নিরাপত্তায় আসছে ‘এজিবি’ বাহিনী -১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন -কমিটির সুপারিশের পর শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম -নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, সকাল ৭:১৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৮

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব বিমানবন্দরের নিরাপত্তায় নতুন করে এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) বাহিনী হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া এবং হুমকি প্রতিরোধের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার জন্য এ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
এ ব্যাপারে সুপারিশ প্রণয়ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি রাখা হয়েছে।
সূত্র জানায়, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় একটি বিশেষ বাহিনী গঠন করতে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে বিমান বাহিনী। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কমিটি গঠন করা হয়। বিশেষ এ বাহিনীর প্রধান কোন বাহিনী থেকে আসবেন, বাহিনীর সদস্যসংখ্যা কত হবে, কী হবে তাদের কাজের পরিধি, কোন কোন বাহিনীর সদস্যরা বিশেষ এ বাহিনীতে যুক্ত হবেন ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে কমিটির সুপারিশে। এরপরই এটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের তিনটি আন্তর্জাতিকসহ আটটি বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমান বাহিনীর সদস্য এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দায়িত্ব পালনকালে অনেক সময়ই এক বাহিনীর সদস্যদের সঙ্গে অন্য বাহিনীর সদস্যদের যথাযথ সমন্বয় হচ্ছে না। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের ঘটনাও বিভিন্ন সময় ঘটেছে।
বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠিত হলে বিভিন্ন বাহিনীর সদস্যরা এজিবির সদস্য হয়ে দায়িত্ব পালন করবেন। নতুন এ বাহিনীর একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম থাকবে। তাদের যানবাহনসহ অন্যান্য লজিস্টিক সাপোর্টের বিষয়ও একটি কাঠামোর আওতায় থাকবে। এজিবি বাহিনীকে নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব পালনকালে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১৯৮৫ সাল থেকে দেশে বেসামরিক বিমান চলাচল পরিচালনা করছে বেবিচক। এর আগে বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বেবিচক চলতি বছরের শুরুতে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ) গঠনের উদ্যোগ নেয়। এতে বিমানবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য সংস্থার ১০ হাজার ৬৩২ সদস্য রাখার প্রস্তাব প্রস্তুত করা হয়। প্রস্তাবে এই বিশাল জনবলের ব্যয় মেটাতে তিন ধাপে ৩৯৭ কোটি টাকার আর্থিক বিষয়ও তুলে ধরা হয়।
এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজিবি বাহিনী গঠনের উদ্যোগে বেবিচকের ওই বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ বাতিল হবে, নাকি নাম পরির্বতন করে নতুন এ বাহিনী গঠিত হবেÑএ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বেবিচকেরই একাধিক কর্মকর্তা।
বছরের শুরুতে বিএএসএফ নামে বেবিচকের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগের খবরে ক্ষোভের সৃষ্টি হয় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা বিশেষ বাহিনী গঠন বন্ধের দাবিতে গত ১৭ মার্চ বেবিচক সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন। এরপর এ উদ্যোগে ভাটা পড়ে।
তখন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলেছিলেন, বেবিচকের নিজস্ব শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকা সত্ত্বেও তাদের সঙ্গে পরামর্শ না করেই বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের প্রস্তাব আইকাওসহ অন্যান্য আন্তর্জাতিক মানদ- ও প্রচলনের পরিপন্থী। এরপরই বেবিচক বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ থেকে সরে আসে। এমন অবস্থার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এজিবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই ইতিবাচক। কিন্তু কমিটিতে সিভিল অ্যাভিয়েশনের কোনো সদস্য রাখা হয়নি। তাদেরও প্রতিনিধি রাখা দরকার ছিল। এজিবি করতে হলে অবশ্যই সিভিল অ্যাভিয়েশনের মতামতকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে আইকাওয়ের নিয়মও অনুসরণ করতে হবে। মোটকথা, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই নতুন এ উদ্যোগ এগিয়ে নিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার গার্ড গঠন সময়ের দাবি। প্রথমে এটি বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে অধিদপ্তরে রূপান্তর করা হবে।
এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আতাউর রহমান খান বলেন, মাত্র তো কাজ শুরু হলো। বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরো জোরদার করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১ ঘণ্টা আগে পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৭ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১ দিন আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১ দিন আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১ দিন আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১ দিন আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১ দিন আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১ দিন আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১ দিন আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১ দিন আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১ দিন আগে