বিদেশী জাতের আখ চাষে সফল উদ্যোক্তা মাসুদ
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গাজীপুর সংবাদদাতা:
কালীগঞ্জ উপজেলার কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ফিলিপাইনের ‘ব্ল্যাক সুগার কেইন’ জাতের আখ। একেবারে প্রথমবারেই দেড় বিঘা জমিতে চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। পেয়েছেন আশানুরূপ ফলন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। আখ বিক্রির আশা করছেন ৪-৫ লাখ টাকা।
ফিলিপাইনের এ জাতের আখ চিনি বা গুড় তৈরির জন্য নয় বরং এটি খাওয়ার উপযোগী। দেখতে কালো-খয়েরি হলেও খেতে বেশ মিষ্টি ও রসালো। দেশীয় আখের তুলনায় এটি অনেক নরম হওয়ায় সরাসরি চিবিয়ে খাওয়ার জন্য খুব জনপ্রিয়। মাসুদ জানান, একবার বীজ রোপণ করলে তিন-চার বছর ধরে ফলন পাওয়া যায়।
তিনি বলেন, প্রথমে টাঙ্গাইল থেকে কাটিং সংগ্রহ করে নিজ জমিতে লাগাই। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত সহযোগিতা পেয়েছি। প্রথম বছর সবকিছু নতুন হওয়ায় খরচ বেশি হয়েছে। তবে আগামী বছর থেকে খরচ কমবে, লাভ বাড়বে।
রামচন্দ্রপুর গ্রামের ষাটোর্ধ্ব কৃষক নেহার উদ্দিন শেখ বলেন, প্রথমে সন্দেহ ছিল এই আখ টিকবে কি না। কিন্তু এখন দেখি আখ বেশ লম্বা, খেতেও ভালো। এলাকার ছোট-বড় সবাই কিনছেন। এমনকি পাইকাররাও বাগান কিনে নিতে চাচ্ছেন।
ত্রিশোর্ধ্ব কৃষক সাজ্জাদ হোসেন বলেন, মাসুদের আখ চাষ দেখে উৎসাহ পেয়েছি। আমি নিজেও তার কাছ থেকে কাটিং নিয়ে চাষ শুরু করেছি। একই কথা জানালেন ওই গ্রামের সুমন পালোয়ান।
মাসুদের এ উদ্যোগ এখন আশপাশের অনেক কৃষককে আগ্রহী করে তুলেছে। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর কালীগঞ্জে প্রায় ১ হেক্টর জমিতে এ আখ চাষ হয়েছে।
মোক্তারপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান রুবেল বলেন, মাসুদ কৃষি অফিসের পরামর্শ নিয়ে কাজ করছেন। তার সফলতা দেখে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)