বিপর্যস্ত ইসরায়েল, তলব করল ৩ লাখ রিজার্ভ সৈন্য
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের বহুমুখী হামলা মোকাবিলায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগার রিজার্ভ সৈন্যদের তলবের এই তথ্য জানিয়েছেন।
শনিবার ভোরের দিকে গাজার ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলে আচমকা হামলা শুরুর পর থেকে গাজায় অনবরত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসের কাছ থেকে গাজা সীমান্তের বিভিন্ন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল-আকাশ ও সমুদ্রপথে অভিযান পরিচালনা করছে।
ড্যানিয়েল হ্যাগার বলেছে, সীমান্তের কিছু গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হলেও সেখানে কিছু বন্দুকধারী সক্রিয় রয়েছে। যে কারণে সীমান্তের ওই এলাকাগুলোতে এখনও বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে।
এক ভাষণে সে বলেছে, আমরা এখন সীমান্তের সব এলাকায় তল্লাশি চালাচ্ছি এবং এলাকা থেকে হামাসের সশস্ত্র সদস্যদের তাড়িয়ে দেওয়ার কাজ করছি।
হ্যাগারি বলেছে, শনিবার থেকে ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে। রিজার্ভ সৈন্যদের সহায়তায় ইসরায়েল গাজা উপত্যকায় বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সে বলেছে, আমরা এর আগে কখনও এভাবে রিজার্ভ সৈন্যদের খসড়া তৈরি করিনি। আমরা আক্রমণের ভেতর দিয়ে যাচ্ছি।
হামাসের হামলায় তিন দিনে ইসরায়েলে ৭০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমে যে পরিসংখ্যান এসেছে, তার সত্যতা নিশ্চিত করেছে হ্যাগারি। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৭৩ সদস্য রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেছে, ইসরায়েলি সৈন্যরাও শত শত ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে।
বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের যখন ইসরায়েল থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ ফোর্সের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা জানিয়েছে। মন্ত্রী এলি কোহেন বলেছে, বিশ্বজুড়ে ইসরায়েলিদের কাছ থেকে ‘অনেক অনুরোধ’ এসেছে যেন তাদের রিজার্ভ ফোর্সের সামরিক সদস্যদের শিগগিরই দেশে ফেরানো হয়।
বেশিরভাগ ইসরায়েলি নাগরিকের জন্য কিছু সামরিক সেবা দেওয়া বাধ্যতামূলক; এমনকি তারা দ্বৈত নাগরিক হলেও। সাধারণত যুদ্ধের মতো বড় ঘটনায় এই রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যদের তলব করা হয়।
এদিকে ইসরাইলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, এরই মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে’র সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও চারটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরাইল উপকূলের দিকে যাত্রা শুরু করেছে। হামাসের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












