পুরুষদের একাকিত্ব বাড়াচ্ছে এআই সঙ্গি
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রে হঠাৎই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি সঙ্গি তথা কথিত প্রেমিকার সংখ্যা। এতে পুরো এক প্রজন্মের তরুণদের মধ্যে একাকিত্বের নীরব মহামারি দেখা দিতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। এআই প্রেমিকার প্রভাব নিয়ে সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
ওলিন বিজনেস স্কুলের ডেটা সায়েন্সের অধ্যাপক লিবার্টি ভিত্তার্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এআই প্রেমিকার সহজলভ্যতার কারণে পুরুষরা বেশি করে একাকিত্বের দিকে ধাবিত হচ্ছে।
অধ্যাপক ভিত্তার্ত তার ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জিজ্ঞেস করে, তারা কোন ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করে। তাকে চমকে দিয়ে তার এক ছাত্র বলেছে, তার এআই প্রেমিকা আছে।
এমন অনেক অ্যাপ আছে যেখানে এ ভার্চুয়াল প্রেমিকারা কথা বলবে। এর রয়েছে এক কোটির মতো ব্যবহারকারী। বৈশ্বিক মহামারির সময় এর ব্যবহার ৩৫ শতাংশ বেড়ে যায়।
অধ্যাপক বলেছে, মানুষ বাস্তব সম্পর্কের চেয়ে এ চ্যাটবটের সঙ্গে সম্পর্ক বেছে নিচ্ছে। সে আশঙ্কা করছে, এর কারণে অধিক পুরুষ একাই রয়ে যাবেন এবং যুক্তরাষ্ট্রের জন্মহারও হ্রাস পেতে থাকবে।
যুক্তরাষ্ট্রে সঙ্গীহীন নারীর তুলনায় সঙ্গীহীন পুরুষের সংখ্যা বেশি উল্লেখ করে অধ্যাপক বলে, ‘এআই প্রেমিকাগুলো তরুণ প্রজন্মের পুরুষদের মধ্যে একাকিত্বের নীরব মহামারির সৃষ্টি করেছে। আমরা পুরুষের তুলনায় নারীদের বেশি সংখ্যক ঘনিষ্ঠ বন্ধু বা বড় বন্ধু বলয় থাকার কথা শুনি।’
২০২২ সালে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, ৬৩ শতাংশ পুরুষই সঙ্গীহীন। অথচ সঙ্গীহীন নারীদের হার ৩৪ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, নারীদের তুলনায় পুরুষের ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)