বিদেশিদের ভিসা নিয়ম লঙ্ঘনে সরকারের শূন্য সহনশীলতা
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশে অবস্থানকারী কোনো কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ- এমন কার্যক্রমে জড়িত রয়েছে। বিগত সরকারের আমলেই রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকা-ে জড়িত এই বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে; তারপরও তারা এদেশে অবৈধভাবে অবস্থান করছে।
এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুই চীনা নাগরিককে কালো তালিকাভুক্ত ও বহিষ্কার করেছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে ১৯৪৬ সালের দ্য ফরেন অ্যাক্ট-এর ৩(১) ধারার আওতায় তাদের বাংলাদেশ থেকে অবিলম্বে বহিষ্কার এবং ভবিষ্যতে দেশে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ব্যবসার নামে বাংলাদেশে রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত ছিলো বলে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা প্রমাণ পেয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রতিষ্ঠান জেএইচপি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে। এদের দোভাষী হিসেবে কাজ করেছেন কাওসার। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক রুহুল আমিন বলেন, বিদেশি বিনিয়োগ প্রয়োজন; কিন্তু জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যায় না। বিনিয়োগের আড়ালে যদি কেউ অপ্রকাশিত বা গোয়েন্দা তৎপরতায় যুক্ত হয়, তাহলে সেটি রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাণিজ্যিক উপস্থিতির আড়ালে তথ্য সংগ্রহ ও প্রভাব বিস্তারের প্রবণতা বাড়ছে, যা সরকারগুলোকে আরও সতর্ক হতে বাধ্য করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)