আদালতে তথ্যপ্রযুক্তির সুফল পাচ্ছেন না সেবাপ্রার্থীরা
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে আদালতকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদান করে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয় ২০২০ সালে ৯ মে। পরে আইন মন্ত্রণালয় আদালতে ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’-এর গেজেট প্রকাশ করে। মূলত এদেশের বিচারব্যবস্থা পরিচালিত হয় বাদী-বিবাদী, সাক্ষী সবার শারীরিক উপস্থিতিতে। করোনার সময়ে এই অধ্যাদেশের মাধ্যমে বাদী-বিবাদী ও আসামির সশরীরে উপস্থিতি ব্যতীত আদালতে বিচারকাজ পরিচালিত হয়।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আদালতের কাজ পরিচালনা করলে মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব। তবে সব ধরনের মামলার বিচারিক কার্যক্রম এই তথ্যপ্রযুক্তির মাধ্যমে করার ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ন্যায়বিচার বিঘিœত হতে পারে। যেমন দেওয়ানি মামলা, মতু্যুদ-প্রাপ্ত কিংবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হাইকোর্টে দায়েরকৃত কোনো আপিল শুনানির সময় নি¤œ আদালতের রেকর্ড দেখার প্রয়োজন পড়ে। অনেক সময় সেসব রেকর্ড এবং তথ্য-প্রমাণের সত্যতাও নির্ধারণ করার প্রয়োজন হয়। খোলা চোখে যেকোনো সাক্ষ্যপ্রমাণ যেভাবে সুনির্দিষ্ট করা সম্ভব, ডিজিটাল পদ্ধতিতে সেটা করা সম্ভব নয়। এটা হলো তথ্যপ্রযুক্তি ব্যবহারের একটা নেতিবাচক দিক। তবুও তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে প্রথমদিকে কোনো মামলার উৎপত্তিস্থল থেকে শুরু করে আপিল নিষ্পত্তি পর্যন্ত পুরোটা যদি ডিজিটালাইজ করা যায়, তাহলে তথ্যপ্রযুক্তির ফলটা পাওয়া যাবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে থানায় মামলা হওয়া, কোর্টে পিটিশন দায়ের, তদন্ত প্রতিবেদন, সাক্ষী- সবকিছু শুরু থেকে ডিজিটালাইজড পদ্ধতিতে হলে আদালতে এসে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এ সমস্যার সম্মুখীন আমরা হব না।
এই আইনজীবী আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের সশরীরে আদালতে উপস্থিতি রহিত করা সম্ভব। অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা কোনো রিমান্ড শুনানি বা কোনো আসামির অনুপস্থিতিতে শুনানি গ্রহণ করছেন শুধু ডিজিটালি তার উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে। তবে বিচ্ছিন্নভাবে নয়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কোনো সাক্ষী ও আসামির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেসি লিখে ডিজিটাল ফর্মে নেওয়া গেলে পরবর্তীতে কোনো আসামি বা সাক্ষী তার পূর্বে দেওয়া সাক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
ঢাকা আদালতের আইনজীবী সাব্বির হোসেন বলেন, নি¤œ আদালতের সেবাপ্রার্থীরা এখনও তথ্যপ্রযুক্তির সুবিধা সেভাবে পাচ্ছে না। কারণ এখানে দক্ষ জনবলের অভাব এবং এর প্রচার ততটা হয়নি। দক্ষ জনবল থাকলে আদালতের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত সর্বশেষ তথ্য-উপাত্ত সংযুক্ত করা হতো এবং প্রচার-প্রচারণা করা হতো। এতে মামলা সংক্রান্ত সকল আপডেট তারা জানতে পারত। এই বিষয়টা সম্পূর্ণভাবে প্রচারহীন অবস্থায় রয়েছে। তবে যথেষ্ট উদ্যোগ নেওয়া হলে প্রান্তিক পর্যায়ের বিচারপ্রার্থীরা এর সুফল ভোগ করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












