‘ম্যাজিস্ট্রেট সমন্বয়ে শুরু হচ্ছে বাজার তদারকি কার্যক্রম’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল জুমুয়াবার রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন আওরঙ্গজেব রোডে অবস্থিত নানক চত্বরকে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ সরণি’ নামকরণ করে নামফলক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কোনো কাজই পিছিয়ে থাকবে না। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি দায়িত্ব আমরা পালন করব। আমরা ম্যাজিস্ট্রেট অফিসের সঙ্গে আলোচনা করেছি। আগামী শনিবার থেকে বাজার মনিটরিং করব, যাতে মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়।
তিনি আরও বলেন, এখান থেকে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন থানায় যাব। এই রোজায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, সে বিষয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা কমিশনার অফিসের সঙ্গে আলোচনা করেছি, যাতে মোহাম্মদপুর ও আদাবর থানায় পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা যা প্রয়োজন, তা আমরা করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।