বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, সকাল ৭:০৩

আল ইহসান ডেস্ক:
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিন্ধু। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দিনে স্বপ্ন দেখা বন্ধ করুন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং অঙ্গীভূত অংশ। সিন্ধু ছিলো, আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনাথ ইতিহাসের সাথে অচেনা।
মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, সিন্ধু ১৯৩৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই, বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিলো। সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা এবং রাজনৈতিক পরিচিতি প্রাধান্য দিয়েছে।
ভারতীয় মন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মনোযোগ দিন, আমাদের ব্যাপারে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের মন্তব্য উদ্ধৃত করে জানায়, আজকের দিনে, সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতাগতভাবে, সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে। আর যতটুকু জমির কথা, সীমান্ত বদলাতে পারে। কে জানে, কাল সিন্ধু আবার ভারত ফিরে আসতে পারে।
ভারতীয় মিডিয়া আরও দাবি করেছে, রাজনাথ বলেছিলো, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনও পুরোপুরি পাকিস্তানের সাথে সিন্ধুর সংযুক্তি মেনে নেয়নি।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এটিকে কল্পনাপ্রসূত, সংশোধনমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে।
একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রাজনাথের মন্তব্য ‘একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ব মানসিকতা’ প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি স্বীকৃত সীমান্ত চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ক্ষুণœ করে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নেতাদের উসকানিমূলক ভাষণ দেওয়া বন্ধ করা উচিত এবং এর পরিবর্তে ভারতের নিজস্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৭ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৭ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৭ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৭ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৭ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৭ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৭ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৩ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৩ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৩ দিন আগে